1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
চীন সফররত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেশটির প্রধানমন্ত্রী লি কিয়াং এর বৈঠক অনুষ্ঠিত হয়েছে আশাশুনিতে সমন্বিত পানি ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত খাস জমি দখল নিয়ে সংঘর্ষ, শ্রীউলায় মানববন্ধন বর্তমান সরকার শিক্ষা-বান্ধব সরকার/ একটি শিক্ষিত জাতিই দেশকে সামনের দিকে এগিয়ে নিতে যেতে পারে: এমপি দিপু ‘ইনভেস্ট বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ খাগড়াছড়ির পানছড়ি ও রামগড়ে সেনাবাহিনীর অভিযান: সশস্ত্র সংগঠনের সদস্য নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ প্রথম শ্রেণির পৌরসভা হলেও সেবার মানে প্রশ্ন, দুর্ভোগে ফুলবাড়ীবাসী ফুুলবাড়ীতে ফুল গাছ লাগাই স্লোগানে বৃক্ষ রোপন কর্মসুচি উদ্বোধন

চাঞ্চল্যকর মোঃ ইব্রাহিম হত্যা মামলার এজাহারনামীয় পলাতক আসামী মোঃ আলী’কে চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানাধীন সিগন্যাল কলোনী এলাকা হতে গ্রেফতার

  • আপডেটের সময় : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ১২৪ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :
চট্টগ্রাম জেলার রাউজান থানার চাঞ্চল্যকর মোঃ ইব্রাহিম হত্যা মামলার এজাহারনামীয় পলাতক আসামী মোঃ আলী’কে চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানাধীন সিগন্যাল কলোনী এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম।

নিহত ভিকটিম মোঃ ইব্রাহিম চট্টগ্রাম জেলার রাউজান থানাধীন শমসের নগর এলাকার বাসিন্দা। ভিকটিম গত ২২ এপ্রিল ২০২৫ইং তারিখ দুপুর আনুমানিক ১৩০০ ঘটিকায় রাউজান থানাধীন গাজীপাড়া আবুল মার্কেটের সামনে অবস্থানকালে পূর্ব শত্রুতার জের ধরে উক্ত আসামীসহ অজ্ঞাতনামা ৪/৫ জন ভিকটিমকে চারপাশ ঘিরে ধরে তাকে মারধর করে গুরুতর রক্তাক্ত জখম করে। একপর্যায়ে তারা ভিকটিমের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি করার পর ভিকটিম ঘটনাস্থলেই মারা যায় এবং মৃত্যু নিশ্চিত করে আসামীরা ঘটনাস্থল হতে সিএনজিযোগে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে এলাকার লোকজন রাউজান থানা পুলিশকে সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থলে এসে ভিকটিমের মৃতদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

উক্ত ঘটনায় নিহত ভিকটিমের মা বাদী হয়ে চট্টগ্রাম জেলার রাউজান থানায় ০৮ জনকে এজাহারনামীয় এবং অজ্ঞাতানামা ৪/৫ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। যার মামলা নং-২৫, তারিখঃ- ২৪ এপ্রিল ২০২৫খ্রিঃ, ধারাঃ ৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০।

র‌্যাব-৭, চট্টগ্রাম সূত্রে বর্ণিত মামলার এজাহারনামীয় আসামীদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারী অব্যাহত রাখে। গোয়েন্দা নজরদারীর এক পর্যায়ে র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, সূত্রে বর্ণিত মামলার ০৩নং এজাহারনামীয় আসামী মোঃ আলী চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানাধীন সিগন্যাল কলোনী এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ২৪ মে ২০২৫ ইং তারিখে আনুমানিক ১৪৫০ ঘটিকায় র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে আসামী মোঃ আলী(৪০) পিতা-মৃত আবু বক্কর, সাং- পূর্ব রাউজান, থানা-রাউজান, জেলা-চট্টগ্রাম’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাকে চট্টগ্রাম জেলার রাউজান থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com