1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
চীন সফররত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেশটির প্রধানমন্ত্রী লি কিয়াং এর বৈঠক অনুষ্ঠিত হয়েছে আশাশুনিতে সমন্বিত পানি ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত খাস জমি দখল নিয়ে সংঘর্ষ, শ্রীউলায় মানববন্ধন বর্তমান সরকার শিক্ষা-বান্ধব সরকার/ একটি শিক্ষিত জাতিই দেশকে সামনের দিকে এগিয়ে নিতে যেতে পারে: এমপি দিপু ‘ইনভেস্ট বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ খাগড়াছড়ির পানছড়ি ও রামগড়ে সেনাবাহিনীর অভিযান: সশস্ত্র সংগঠনের সদস্য নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ প্রথম শ্রেণির পৌরসভা হলেও সেবার মানে প্রশ্ন, দুর্ভোগে ফুলবাড়ীবাসী ফুুলবাড়ীতে ফুল গাছ লাগাই স্লোগানে বৃক্ষ রোপন কর্মসুচি উদ্বোধন

প্রধান উপদেষ্টা কেন বিএনপিকে নির্বাচন নিয়ে দোষারোপ করলেন বোধগম্য নয়: সালাহউদ্দিন

  • আপডেটের সময় : শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ১৪৪ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নির্বাচন নিয়ে বিএনপিকে কেন দোষারোপ করলেন তা বোধগম্য নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

শুক্রবার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকীতে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

সালাহউদ্দিন আহমেদ বলেন, প্রধান উপদেষ্টার যখনই ডেকেছেন রাজনৈতিক দলগুলো তার সঙ্গে আলোচনা করেছে। সব দলই দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছে। কিন্তু প্রধান উপদেষ্টা কেন বিএনপিকে নির্বাচন নিয়ে দোষারোপ করলেন তা বোধগম্য নয়।

পরে জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে মানিক মিয়া এভিনিউয়ে টিএনটি মাঠের কোণায় দোয়া ও দারিদ্র্যদের মাঝে খাবার ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যেও কথা বলেন সালাউদ্দিন আহমেদ।

সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে যথেষ্ট তথ্য না থাকায় তিনি জাপানে কেবল একটি দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় বলে জানিয়েছেন। বিএনপি এবং এর সাথে যুগপৎ আন্দোলনে যারা ছিলে, সমমনা সব দলই ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়।’

অন্তর্বর্তী সরকার দ্রুত নির্বাচনের রোডম্যাপ দিবে—এই প্রত্যাশা ব্যক্ত করে তিনি বলেন, ‘সমগ্র জাতি নির্বাচনের জন্য অপেক্ষমাণ। যে সংস্কার ও বিচারের কথা বলা হচ্ছে, তা চলমান প্রক্রিয়া।’

সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘খুনি ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দলকে বিচারের আওতায় আনা হবে। বিএনপি একটি সাম্যভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে কাজ করতে চায়।’

তিনি আরও বলেন, দেশের স্বাধীনতার জন্য জন্ম হয়েছে জিয়াউর রহমানের। বাংলাদেশের উন্নয়ন, গণতন্ত্র, অগ্রগতি রুখে দেয়ার জন্য জিয়াকে হত্যা করা হয়েছে। তাই আমরা এমন সমাজ বিনির্মাণ করব, যেন দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আন্দোলন করতে না হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

1 টি মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com