1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
চীন সফররত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেশটির প্রধানমন্ত্রী লি কিয়াং এর বৈঠক অনুষ্ঠিত হয়েছে আশাশুনিতে সমন্বিত পানি ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত খাস জমি দখল নিয়ে সংঘর্ষ, শ্রীউলায় মানববন্ধন বর্তমান সরকার শিক্ষা-বান্ধব সরকার/ একটি শিক্ষিত জাতিই দেশকে সামনের দিকে এগিয়ে নিতে যেতে পারে: এমপি দিপু ‘ইনভেস্ট বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ খাগড়াছড়ির পানছড়ি ও রামগড়ে সেনাবাহিনীর অভিযান: সশস্ত্র সংগঠনের সদস্য নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ প্রথম শ্রেণির পৌরসভা হলেও সেবার মানে প্রশ্ন, দুর্ভোগে ফুলবাড়ীবাসী ফুুলবাড়ীতে ফুল গাছ লাগাই স্লোগানে বৃক্ষ রোপন কর্মসুচি উদ্বোধন

চট্টগ্রাম নগরের ৩৫টি ওয়ার্ডে বিএনপির কমিটি

  • আপডেটের সময় : বুধবার, ৪ জুন, ২০২৫
  • ১২৩ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :
চট্টগ্রাম নগরের ৩৫টি ওয়ার্ডে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে বিএনপি। গতকাল মঙ্গলবার নগর বিএনপির সভাপতি এরশাদ উল্লাহ ও সাধারণ সম্পাদক নাজিমুর রহমানের সই করা এক চিঠিতে এসব কমিটি গঠন ও অনুমোদন দেওয়া হয়।

নগর বিএনপির সভাপতি এরশাদ উল্লাহ বলেন, ‘সংগঠনের গতিশীলতা ফেরাতে এবং তৃণমূলে দলকে আরও শক্তিশালী করতে আমরা নতুন নেতৃত্বকে সামনে এনেছি। যাঁরা আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলেন, ত্যাগ স্বীকার করেছেন, তাঁদের মূল্যায়নই ছিল প্রধান বিবেচনা।’

নগর বিএনপির সাধারণ সম্পাদক নাজিমুর রহমান বলেন, ‘এই কমিটিগুলো গঠনের মাধ্যমে আমরা চট্টগ্রামে বিএনপির সাংগঠনিক ভিত্তি আরও মজবুত করেছি। ত্যাগী, অভিজ্ঞ এবং তরুণ নেতা-কর্মীদের সমন্বয়ে দল এখন আরও ঐক্যবদ্ধ ও সুসংগঠিত হবে।’

দলের নেতারা জানান, প্রতিটি ওয়ার্ডে ৩১ সদস্যবিশিষ্ট কমিটি করা হয়েছে। গত বছরের ৩ ডিসেম্বর নগরের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনের মাধ্যমে নগরের সাংগঠনিক ১৫টি থানা ও ৪৩টি ওয়ার্ড কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় বিলুপ্ত ঘোষণা করে নগর বিএনপি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com