1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
চীন সফররত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেশটির প্রধানমন্ত্রী লি কিয়াং এর বৈঠক অনুষ্ঠিত হয়েছে আশাশুনিতে সমন্বিত পানি ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত খাস জমি দখল নিয়ে সংঘর্ষ, শ্রীউলায় মানববন্ধন বর্তমান সরকার শিক্ষা-বান্ধব সরকার/ একটি শিক্ষিত জাতিই দেশকে সামনের দিকে এগিয়ে নিতে যেতে পারে: এমপি দিপু ‘ইনভেস্ট বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ খাগড়াছড়ির পানছড়ি ও রামগড়ে সেনাবাহিনীর অভিযান: সশস্ত্র সংগঠনের সদস্য নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ প্রথম শ্রেণির পৌরসভা হলেও সেবার মানে প্রশ্ন, দুর্ভোগে ফুলবাড়ীবাসী ফুুলবাড়ীতে ফুল গাছ লাগাই স্লোগানে বৃক্ষ রোপন কর্মসুচি উদ্বোধন

বাংলাদেশ সেনাবাহিনীর অভিযানে কক্সবাজার থেকে সীমান্তের ডন খ্যাত শাহীন ডাকাতসহ গ্রেফতার ৩

  • আপডেটের সময় : শুক্রবার, ৬ জুন, ২০২৫
  • ১২১ বার ভিউ

সংবাদ বিজ্ঞপ্তি

বাংলাদেশ সেনাবাহিনীর অভিযানে কক্সবাজার থেকে সীমান্তের ডন খ্যাত শাহীন ডাকাতসহ গ্রেফতার ৩

ঢাকা, ৫ জুন ২০২৫ (বৃহস্পতিবার): আজ আনুমানিক সকাল ৮ টায় বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত যৌথ অভিযানে কক্সবাজার জেলা থেকে শাহীন ডাকাত ও তার ঘনিষ্ঠ ২ জন সহযোগীকে গ্রেফতার করা হয়। অভিযানকালে ০১ টি দেশীয় প্রযুক্তির .২২ বোর অস্ত্র, ০৩ টি একনলা বন্দুক, ১০টি বিভিন্ন ধরনের গোলাবারুদ, ২০ হাজার পিস ইয়াবা এবং একাধিক দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের নামে বিভিন্ন থানায় ২০টির অধিক হত্যা, ডাকাতি ও অপহরণসহ বিভিন্ন নাশকতামূলক মামলা রয়েছে। উল্লেখ্য যে, বিভিন্ন অপরাধে অভিযুক্ত শাহীন ২০২৩ সালে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হলেও, জামিনের মাধ্যমে বের হতে সমর্থ হয়। তিনি নাইক্ষ্যংছড়ি, গর্জনিয়া এবং তৎসংলগ্ন সীমান্ত এলাকায় হত্যা, ডাকাতি, রাহাজানি, মাদক চোরাচালানসহ বিভিন্ন অপরাধ কর্মকান্ডের মাধ্যমে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। ঈদ-উল-আযহা উপলক্ষে শাহীন ডাকাতের নেতৃত্বে নাইক্ষ্যংছড়ি এলাকায় ব্যাপকভাবে গরু চোরাচালান বৃদ্ধি পায়। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ সকালে অভিযানটি পরিচালনা করা হয়। অভিযানকালে যৌথ বাহিনীর উপস্থিতি বুঝতে পেরে শাহিন ডাকাত ও তার সহযোগিরা এলোপাথাড়ি কয়েক রাউন্ড ফায়ার করলেও, অভিযান দলের দক্ষতায় কোন প্রকার ক্ষয়ক্ষতি ছাড়া অপরাধীদের গ্রেফতার করা সম্ভব হয়।

বাংলাদেশ সেনাবাহিনী জননিরাপত্তা নিশ্চিত করণ ও আইনশৃংখলা রক্ষায় অঙ্গীকারবদ্ধ। যেকোন ধরণের অপরাধমূলক কার্যক্রমের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা আইনশৃংখলা বাহিনীকে অবহিত করার জন্য সর্বসাধারণকে অনুরোধ জানানো যাচ্ছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com