1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
চীন সফররত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেশটির প্রধানমন্ত্রী লি কিয়াং এর বৈঠক অনুষ্ঠিত হয়েছে আশাশুনিতে সমন্বিত পানি ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত খাস জমি দখল নিয়ে সংঘর্ষ, শ্রীউলায় মানববন্ধন বর্তমান সরকার শিক্ষা-বান্ধব সরকার/ একটি শিক্ষিত জাতিই দেশকে সামনের দিকে এগিয়ে নিতে যেতে পারে: এমপি দিপু ‘ইনভেস্ট বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ খাগড়াছড়ির পানছড়ি ও রামগড়ে সেনাবাহিনীর অভিযান: সশস্ত্র সংগঠনের সদস্য নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ প্রথম শ্রেণির পৌরসভা হলেও সেবার মানে প্রশ্ন, দুর্ভোগে ফুলবাড়ীবাসী ফুুলবাড়ীতে ফুল গাছ লাগাই স্লোগানে বৃক্ষ রোপন কর্মসুচি উদ্বোধন

রাজধানী হতে চুরি হওয়া ক্যাভার্ড ভ্যান সিলেটের জৈন্তাপুর থেকে উদ্ধারসহ দুইজনকে গ্রেফতার করেছে ওয়ারী থানা পুলিশ

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ১২১ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

রাজধানী হতে চুরি হওয়া ক্যাভার্ড ভ্যান সিলেটের জৈন্তাপুর থেকে উদ্ধারসহ দুইজনকে গ্রেফতার করেছে ওয়ারী থানা পুলিশ।

রাজধানীর ওয়ারী এলাকা হতে চুরির হওয়া ৯ লক্ষ টাকা মূল্যের একটি ক্যাভার্ড ভ্যান সিলেটের জৈন্তাপুর থেকে উদ্ধারসহ দুইজনকে গ্রেফতার করেছে ডিএমপির ওয়ারী থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- ১। আব্দুল আহাদ (২৫) ও ২। তোফায়েল আহাম্মেদ (২৪)।

আজ মঙ্গলবার (১৭ জুন ২০২৫ খ্রি.) সকাল আনুমানিক ০৯:১০ ঘটিকায় সিলেট জেলার জৈন্তাপুর থানার চাঙ্গিল বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।

ওয়ারী থানা সূত্রে জানা যায়, জনৈক মোঃ জিন্নাত হোসাইন নামে এক ব্যক্তি ‘মাসুদ এন্ড ব্রাদার্স’ নামক কোম্পানির লজিস্টিকস ম্যানেজার হিসেবে কর্মরত। কোম্পানিটি মালামাল পরিবহনের জন্য ১২টি ছোট ক্যাভার্ড ভ্যান ব্যবহার করে। মালামাল পরিবহন শেষে ক্যাভার্ড ভ্যান গুলো ওয়ারী থানাধীন কেএম দাস লেনের ঠাকুরবাড়ীর পাশে খালি জায়গায় রাখা হতো। গত ১২ জুন ২০২৫ খ্রি. দুপুর ২:০০ ঘটিকায় ভ্যানগুলো রাখার পর ১৩ জুন ২০২৫ খ্রি. সকাল ৮:০০ ঘটিকায় জিন্নাত হোসাইন দেখেন একটি ক্যাভার্ড ভ্যান সেখানে নেই। যার আনুমানিক মূল্য ৯ লক্ষ টাকা। এ ঘটনায় ভিকটিম মোঃ জিন্নাত হোসাইনের অভিযোগের প্রেক্ষিতে গত ১৬ জুন ২০২৫ খ্রি. ওয়ারী থানায় একটি চুরির মামলা দায়ের করা হয়।

মামলা রুজুর পর তথ্য বিশ্লেষণ, নিবিড় তদন্ত ও প্রযুক্তির সহায়তায় আব্দুল আহাদ ও তোফায়েলের অবস্থান সনাক্ত করা হয়। অতঃপর আজ মঙ্গলবার সকালে সিলেট জেলার জৈন্তাপুর থানার চাঙ্গিল বাজার এলাকায় অভিযান পরিচালনা করে গাড়িটি উদ্ধারসহ উক্ত দুইজনকে গ্রেফতার করা হয়।

তদন্তকালে প্রাপ্ত তথ্য সংক্রান্তে থানা সূত্রে আরো জানা যায়, গ্রেফতারকৃতরা তাদের অন্যান্য ২/৩ জন সহযোগীদের নিয়ে গত ১৩ জুন ২০২৫ খ্রি. সকাল আনুমানিক ০৭:০০ ঘটিকায় ওয়ারী থানাধীন ১২ কেএম দাস লেনের ঠাকুরবাড়ীর পাশে খালি জায়গা হতে উক্ত ক্যাভার্ড ভ্যানটি চুরি করে। পরবর্তীতে তারা সিলেট জেলার জৈন্তাপুর থানাধীন চাঙ্গিলা বাজারের পূর্ব পাশে ট্রাক শ্রমিক ইউনিয়ন অফিসের সামনের খালি জায়গায় রেখে আসে মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন এবং পলাতক অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com