1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
৬ বছর পর তামিম হত্যা মামলার পলাতক আসামিকে গ্রেফতার করেছে সিআইডি ডিআইজি মো. জাহাঙ্গীর হোসেন মাতুব্বর, বিপিএম, পিপিএম-কে বিদায়ী সংবর্ধনা দিলেন সিআইডি প্রধান সংসদ পরিদর্শনে আসা শিক্ষার্থীদের সাথে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় অর্থমন্ত্রী বলেছেন, রপ্তানি বাণিজ্যে বৈচিত্র্য আনতে তৈরি পোশাক শিল্পের (আরএমজি) মতো অন্যান্য সম্ভাবনাময় খাতেও সমপর্যায়ের সুযোগ-সুবিধা প্রদান করা হবে তারেক রহমানের‌ সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দ দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নতুন ইউনিফর্মের মডেল উপস্থাপন করেছে সরকার সংসদে চট্টগ্রামের ভয়াবহ জলাবদ্ধতা নিয়ে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ভারী বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত কৃষকদের আগামী তিন মাস সরকার সহায়তা দেবে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বেলারুশের অনাবাসিক রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রামে নবনির্মিত নেভি মেডিকেল কলেজের উদ্বোধন

ডিআইজি মো. জাহাঙ্গীর হোসেন মাতুব্বর, বিপিএম, পিপিএম-কে বিদায়ী সংবর্ধনা দিলেন সিআইডি প্রধান

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ৭ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

গত ২৯/০৪/২০২৬ খ্রি. তারিখে সিআইডি সদর দপ্তর ঢাকায়, ডিআইজি মো. জাহাঙ্গীর হোসেন মাতুব্বর, বিপিএম, পিপিএম-কে অবসরজনিত বিদায়ী সংবর্ধনা প্রদান করেন সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি জনাব মোসলেহ্ উদ্দিন আহমদ, বিপিএম-সেবা মহোদয়।

বাংলাদেশ পুলিশে দীর্ঘ তিন দশকেরও অধিক সময় ধরে নিষ্ঠা, পেশাদারিত্ব ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন শেষে অবসর গ্রহণ করেছেন ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি)-এর ডিআইজি , জনাব মো. জাহাঙ্গীর হোসেন মাতুব্বর, বিপিএম, পিপিএম।

পিরোজপুর জেলায় জন্মগ্রহণকারী জনাব মাতুব্বর ১৫ নভেম্বর ১৯৯৫ খ্রিস্টাব্দে ১৫ তম বিসিএস এর মাধ্যমে বাংলাদেশ পুলিশে বাহীনিতে এ. এস.পি হিসেবে যোগদান করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে এম.এ ডিগ্রি অর্জন করেন। কর্মজীবনের শুরুতে তিনি এসপি পদে বিভিন্ন গুরুত্বপূর্ণ জেলায় দায়িত্ব পালন করেন এবং ধাপে ধাপে পদোন্নতি পেয়ে অতিরিক্ত ডিআইজি ও পরবর্তীতে ডিআইজি পদে উন্নীত হন।

তিনি ২২ ডিসেম্বর ২০২০ খ্রিস্টাব্দে সিআইডিতে অতিরিক্ত ডিআইজি হিসেবে যোগদান করেন এবং পরবর্তীতে ০৪ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দে ডিআইজি পদে পদোন্নতি লাভ করেন। সর্বশেষ তিনি সিআইডির ঢাকা ও ময়মনসিংহ বিভাগে ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করেন।

সিআইডিতে যোগদানে পূর্বে তিন, তার কর্মজীবনে ডিএমপি, র্যাব হেডকোয়ার্টার্স, বিভিন্ন রেঞ্জ ও জেলায় এসপি হিসেবে দায়িত্ব পালনসহ সিআইডির খুলনা, বরিশাল, ঢাকা মেট্রো, ঢাকা ও ময়মনসিংহ বিভাগে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। প্রতিটি কর্মস্থলেই তিনি দক্ষ নেতৃত্ব ও পেশাগত সাফল্যের স্বাক্ষর রেখেছেন।

পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে তিনি দেশে ও বিদেশে বিভিন্ন প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। মালয়েশিয়া ও পূর্ব তিমুরে আন্তর্জাতিক প্রশিক্ষণসহ দেশে Professional Standards Course (PSC) সম্পন্ন করেন, যা তার পেশাগত জীবনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।

দীর্ঘ কর্মজীবনে তিনি সততা, মানবিকতা ও শৃঙ্খলার মাধ্যমে সহকর্মীদের কাছে একজন অনুকরণীয় কর্মকর্তা হিসেবে পরিচিত ছিলেন।

অনুষ্ঠানের শেষে সিআইডি প্রধানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় সিআইডি প্রধান সিআইডির পক্ষ হতে তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও শান্তিময়-সুখী অবসর জীবন কামনা করেন। তার বর্ণাঢ্য কর্মজীবনের সফল সমাপ্তিতে সিআইডি পরিবার গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com