1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
সোমবার, ২২ জুন ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
আশাশুনিতে ইউপি চেয়ারম্যানসহ ৬ জন গ্রেফতার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা পূর্বের বিবাহ গোপন করায় যৌতুক মামলায় শিক্ষক কারাগারে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি সফরে কুয়ালালামপুর বিমানবন্দরে অবতরণ করেছে রাজবাড়ীতে হ্যান্ডকাফসহ আসামি ছিনিয়ে নিল মাদককারবারিরা মাদকাসক্তিমুক্ত বাংলাদেশ বিনির্মাণে তরুণদের ভূমিকা নিয়ে সেমিনার; প্রধান অতিথি সিএমপি কমিশনার সার্বভৌমত্ব ও দেশমাতৃকার সুরক্ষায় সর্বোচ্চ ত্যাগ স্বীকারের শপথ নিলেন নবীন নৌ কর্মকর্তারা তোমরা সারাবিশ্বে বাংলাদেশের এ্যাম্বাসেডর হবে- তারেক রহমান ৫১ কোটি টাকায় সংস্কারের পাঁচ দিনেই বন্ধ বড়পুকুরিয়ার ৩য় ইউনিট সাতক্ষীরার আশাশুনিতে নকল দুধ তৈরির জেলিসহ ট্রাক জব্দ বম সম্প্রদায়ের অসুস্থ নারীকে সেনাবাহিনীর হেলিকপ্টার যোগে উদ্ধার

সুনামগঞ্জে দুর্যোগ শেষ না হতেই প্রধানমন্ত্রী তারেক রহমানের সহায়তা পেয়ে উচ্ছ্বসিত হাওরের কৃষকরা

  • আপডেটের সময় : বুধবার, ৬ মে, ২০২৬
  • ৫৪ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

সুনামগঞ্জে দুর্যোগ শেষ না হতেই প্রধানমন্ত্রী তারেক রহমানের সহায়তা পেয়ে উচ্ছ্বসিত হাওরের কৃষকরা। ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জসহ হাওরাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় ফসলহানির পর যখন কৃষকরা বিপাকে পড়েন, তখনই প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দ্রুত সরকারি সহায়তা কার্যক্রম শুরু হওয়ায় তাদের মাঝে স্বস্তি ও আশার সঞ্চার হয়েছে।

সরকার জানিয়েছে, ক্ষতিগ্রস্ত কৃষকদের আগামী তিন মাস খাদ্য সহায়তা প্রদান করা হবে। পাশাপাশি তালিকা প্রণয়ন করে প্রতিটি ক্ষতিগ্রস্ত কৃষককে নগদ সাড়ে সাত হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে।

কৃষকদের দ্রুত পুনর্বাসনের লক্ষ্যে কৃষি মন্ত্রণালয়কে ইতোমধ্যে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। এ লক্ষ্যে কিশোরগঞ্জ, নেত্রকোনা, সুনামগঞ্জ, হবিগঞ্জ, সিলেটের বিস্তীর্ণ হাওরাঞ্চল এবং ব্রাহ্মণবাড়িয়ার প্লাবিত অংশগুলোর কৃষকদের ক্ষতির তালিকা প্রস্তুত ও যাচাই-বাছাইয়ের কাজ চলছে।

যাচাই-বাছাই শেষে ইতোমধ্যে বিভিন্ন জেলায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সহায়তা কার্যক্রম শুরু হয়েছে, যা কৃষকদের ঘুরে দাঁড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com