1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
সরকারি কর্তব্য পালনকালে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বিমান বাহিনীর সদস্যদের মৃত্যুবরণ শিগগিরই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাতের আশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অপরাধী সে অপরাধীই, রাজনৈতিক অ্যাফিলিয়েশন দেখে ছাড় দেওয়ার কোন সুযোগ নেই- স্বরাষ্ট্রমন্ত্রী সুন্দরবনের ডাকাতি জীবন ছেডে ফিরলেন চার বাহিনীর ৫২ জলদস্যু সিএমপি’র ডবলমুরিং মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ১২ কেজি গাঁজা ও ০১টি প্রাইভেট কারসহ দুই জন মাদক কারবারি গ্রেফতার বালিয়াকান্দিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ফুলবাড়ীতে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালনে র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সেক্রেটারি চবি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের সার্বিক অবস্থা এবং উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করলেন চবি উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয় সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বীরগঞ্জ উপজেলায় বাজেয়াপ্ত ২,৩৪০ বস্তা সার বিক্রির ৩২ লাখ টাকা সরকারি কোষাগারে জমা

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৭ বার ভিউ

বিশেষ সংবাদ :

(মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি)

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় অবৈধভাবে সারের ডিলার কর্তৃক সার মজুদ সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি ও নসিপুর বিএডিসি গুদামে সার চুরি সহ বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে ইতিমধ্যে অভিযান চালাচ্ছে বীরগঞ্জ উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ এবং পুলিশ প্রশাসন। সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য এসব সারের ডিলার কৃত্রিম সংকট সৃষ্টি করে সার বিক্রি করছিলেন বেশি মুনাফার জন্য । গত ২৩ শে আগস্ট থেকে দিন ও রাতে প্রশাসন অভিযান চালিয়ে ৩ জনকে কারাদন্ড এবং ৯০ হাজার টাকা জরিমানা করেছেন, একই সাথে জব্দ করা হয়েছে ২,৩৪০ বস্তা সার। পরে এসব আটককৃত সার নির্ধারিত মূল্যের কৃষকদের কাছে বিক্রি করে পাওয়া ৩১ লাখ ৯৩ হাজার টাকা সরকারি কোষাগারে জমা প্রদান করেছেন প্রশাসন। উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন সাংবাদিককে। প্রাপ্ত তথ্যে জানা জায় বিসিআইসি ও বিএডিসি নিবন্ধিত কয়েকজন ডিলার বরাদ্দের বাহিরে অবৈধভাবে সার মজুদ করে কৃষকদের কাছে বেশি দামে বিক্রি করছে বলে প্রায় অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হলে গত ২৫ শে আগস্ট রাতে সহযোগি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপঙ্কর বর্মনের নেতৃত্বে পুলিশকে সঙ্গে নিয়ে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেন।
এ সময় বীরগঞ্জ উপজেলার কবিরাজ হাট কৃষি বীজ ঘরের বিএডিসি নিবন্ধিত ডিলার মোঃ সোহাগ ও মোঃ দুলালের প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদ করার ৪৫০ বস্তা সার জব্দ করে। অভিযানে ঐ প্রতিষ্ঠানে কর্মচারী মোঃ জনিকে ৩০ হাজার টাকা জরিমানা ও ১ মাসের কারাদন্ড এবং অপর এক কর্মচারী বাদলকে ৩০ হাজার টাকা জরিমানা ও ৩ মাসের কারাদন্ড প্রদান করেন। গত ২৭ শে আগস্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমা খাতুনের নেতৃত্বে ভোগনগর ইউনিয়ে জনতা অটো রাইস ও নওশাদ ট্রেডার্স নামে বিসিআইসি নিবন্ধিত ডিলারের প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এ সময় গুদাম থেকে বিভিন্ন ধরনের আমদানিকৃত ১,৮৯০ বস্তা মজুদ করা সার জব্দ করা হয়। জনতা অটো রাইস মিলের ব্যবস্থাপক কাজী ফয়সালকে ৩০ হাজার টাকা জরিমানা ও ৩ মাসের কারাদন্ড দেওয়া হয়। ২৯ ও ৩০ আগস্ট উদ্ধার করা মোট ২,৩৪০ বস্তা সার প্রচারের মাধ্যমে নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে বিক্রি করা হয়। বীরগঞ্জ উপজেলার কৃষি কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম জানান, আটককৃত সারের মূল্য কোষাগারে জমা দেওয়া হয়েছে। এ বিষয়ে বীরগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা সুমা খাতুন, সহকারী কমিশনার (ভূমি) দীপঙ্কর বর্মন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম এবং বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম সার আটকের বিষয় ও অভিযানের বিষয় নিশ্চিত করেছেন। ভবিষ্যতেও এই অভিযান অব্যাহত থাকবে।

তারিখ: ০১.০৯.২০২৬

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com