1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
চবি তে “গ্রাজুয়েট সিম্পোজিয়াম অন ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে-২০২৬” অনুষ্ঠিত সিংড়া পৌরসভায় উন্মুক্ত বাজেট অধিবেশন অনুষ্ঠিত জেলা প্রশাসক কর্তৃক সাতক্ষীরাবাসীকে ধর্মান্ধ আখ্যায়িত করার প্রতিবাদে আশাশুনিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ প্রধানমন্ত্রী তারেক রহমান মিউজিয়াম অব দ্য কমিউনিস্ট পার্টি অব চায়না (CPC) পরিদর্শন করেছেন দেশের সীমান্তে একজনকেও অবৈধভাবে পুশ-ইন হতে দেওয়া হয়নি- স্বরাষ্ট্রমন্ত্রী চীন সফররত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেশটির প্রধানমন্ত্রী লি কিয়াং এর বৈঠক অনুষ্ঠিত হয়েছে আশাশুনিতে সমন্বিত পানি ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত খাস জমি দখল নিয়ে সংঘর্ষ, শ্রীউলায় মানববন্ধন বর্তমান সরকার শিক্ষা-বান্ধব সরকার/ একটি শিক্ষিত জাতিই দেশকে সামনের দিকে এগিয়ে নিতে যেতে পারে: এমপি দিপু ‘ইনভেস্ট বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান

“এবারও ঈদযাত্রার আগাম টিকেট শুধুমাত্র অনলাইনে বিক্রি হবে”

  • আপডেটের সময় : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ১৪০ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার রেজাউল করিম সিদ্দিকী বলেন, “আজ ২৪ মার্চের টিকিট বিক্রির মধ্য দিয়ে আগাম টিকেট বিক্রি শুরু হয়েছে। এবারও ঈদযাত্রার আগাম টিকেট শুধুমাত্র অনলাইনে বিক্রি হবে।”

ট্রেনে এখন ১০ দিন আগে টিকেট ছাড়া হয়। সেই হিসাবে শুক্রবার বিক্রি হচ্ছে ২৪ মার্চের টিকেট।

এরপর ধারাবাহিকভাবে ২৫ মার্চের টিকেট বিক্রি হবে ১৫ মার্চ, ২৬ মার্চের টিকেট মিলবে ১৬ মার্চ, ২৭ মার্চের টিকেট পাওয়া যাবে ১৭ মার্চ, ২৮ মার্চের টিকেট মিলবে ১৮ মার্চ, ২৯ মার্চের টিকেট বিক্রি হবে ১৯ মার্চ এবং ৩০ মার্চের টিকেট মিলবে ২০ মার্চ।

ঈদযাত্রার শতভাগ টিকেট অনলাইনে বিক্রির কারণে কেন্দ্রীয় স্টেশন ঢাকার কমলাপুর কোনো ভিড় নেই। স্বাভাবিক সময়ের মতোই শুক্রবার সকালে সেখানে যাত্রীদের আনাগোনা দেখা গেছে। ঈদের টিকেট চেয়ে কাউন্টারে কাউকে খোঁজ করতে আসতে দেখা যায়নি।

কমলাপুরের স্টেশন মাস্টার মো. আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকাল ৮টা থেকে ঈদযাত্রার টিকেট বিক্রি শুরু হয়েছে। দিনের প্রথমভাগে পশ্চিমাঞ্চলের টিকেট বিক্রি শুরু হয়েছে। দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের টিকেট বিক্রি শুরু হবে।”

২০২৩ সালের রোজার ঈদের টিকেট বিক্রির মধ্য দিয়ে ঈদযাত্রার শতভাগ টিকেট অনলাইনে বিক্রি শুরু করে রেলওয়ে। আর সার্ভারের চাপ কমাতে সকাল ও দুপুরে দুই শিফটে টিকেট বিক্রির প্রচলন শুরু হয় গত রোজার ঈদে।

স্টেশন মাস্টার আনোয়ার বলেন, “সব টিকেট অনলাইনে দেওয়া হচ্ছে, আগে থেকেই সেটি বলা আছে। সেজন্য স্টেশনে টিকেট প্রত্যাশীরা খুব একটা আসেন না।

“আর আসলেও তাদেরকে কাউন্টার থেকে অনলাইনে টিকেট কাটতে বলে দেওয়া হচ্ছে।”

এবার ঈদ উপলক্ষে ৫ জোড়া ঈদ স্পেশাল ট্রেন চলার কথা রয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com