1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
চবি তে “গ্রাজুয়েট সিম্পোজিয়াম অন ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে-২০২৬” অনুষ্ঠিত সিংড়া পৌরসভায় উন্মুক্ত বাজেট অধিবেশন অনুষ্ঠিত জেলা প্রশাসক কর্তৃক সাতক্ষীরাবাসীকে ধর্মান্ধ আখ্যায়িত করার প্রতিবাদে আশাশুনিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ প্রধানমন্ত্রী তারেক রহমান মিউজিয়াম অব দ্য কমিউনিস্ট পার্টি অব চায়না (CPC) পরিদর্শন করেছেন দেশের সীমান্তে একজনকেও অবৈধভাবে পুশ-ইন হতে দেওয়া হয়নি- স্বরাষ্ট্রমন্ত্রী চীন সফররত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেশটির প্রধানমন্ত্রী লি কিয়াং এর বৈঠক অনুষ্ঠিত হয়েছে আশাশুনিতে সমন্বিত পানি ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত খাস জমি দখল নিয়ে সংঘর্ষ, শ্রীউলায় মানববন্ধন বর্তমান সরকার শিক্ষা-বান্ধব সরকার/ একটি শিক্ষিত জাতিই দেশকে সামনের দিকে এগিয়ে নিতে যেতে পারে: এমপি দিপু ‘ইনভেস্ট বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান

লাখো জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকের (এফডিএমএন) সাথে জাতিসংঘ মহাসচিবের ইফতার

  • আপডেটের সময় : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ১২৬ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

আজ কক্সবাজারে অবস্থিত জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিক (এফডিএমএন) শিবিরে মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস এর আমন্ত্রণে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস প্রায় লক্ষাধিক এফডিএমএন এর সাথে ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন। এ বিশেষ আয়োজনে প্রথমে সেনাবাহিনী প্রধান মাননীয় প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস’কে আন্তরিক অভ্যর্থনা জানান। অতঃপর, মাননীয় প্রধান উপদেষ্টা ও সেনাপ্রধান একসঙ্গে জাতিসংঘ মহাসচিব’কে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এ আয়োজনটি সম্পন্ন হয়।

বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন, শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন (আরআরসি), জাতিসংঘের বিভিন্ন সংস্থা, দেশি ও আন্তর্জাতিক এনজিও এবং এফডিএমএন স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে এক যৌথ উদ্যোগ ও আন্তরিক প্রচেষ্টায় অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়। সেনাবাহিনীর প্রায় সহস্রাধিক সদস্য কর্তৃক অনুষ্ঠানস্থলের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়। এছাড়াও, সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে প্রধান অতিথি ও গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের আসন ব্যবস্থা থেকে শুরু করে লক্ষাধিক অতিথির জন্য আসন ব্যবস্থা প্রস্তুত এবং ইফতারের আয়োজন করা হয়।

জাতিসংঘ মহাসচিবের এই ঐতিহাসিক সফর এফডিএমএন জনগোষ্ঠীর নিরাপদ প্রত্যাবাসন ও তাদের ভবিষ্যৎ পুনর্বাসন প্রক্রিয়াকে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যাচ্ছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com