1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
চবি তে “গ্রাজুয়েট সিম্পোজিয়াম অন ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে-২০২৬” অনুষ্ঠিত সিংড়া পৌরসভায় উন্মুক্ত বাজেট অধিবেশন অনুষ্ঠিত জেলা প্রশাসক কর্তৃক সাতক্ষীরাবাসীকে ধর্মান্ধ আখ্যায়িত করার প্রতিবাদে আশাশুনিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ প্রধানমন্ত্রী তারেক রহমান মিউজিয়াম অব দ্য কমিউনিস্ট পার্টি অব চায়না (CPC) পরিদর্শন করেছেন দেশের সীমান্তে একজনকেও অবৈধভাবে পুশ-ইন হতে দেওয়া হয়নি- স্বরাষ্ট্রমন্ত্রী চীন সফররত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেশটির প্রধানমন্ত্রী লি কিয়াং এর বৈঠক অনুষ্ঠিত হয়েছে আশাশুনিতে সমন্বিত পানি ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত খাস জমি দখল নিয়ে সংঘর্ষ, শ্রীউলায় মানববন্ধন বর্তমান সরকার শিক্ষা-বান্ধব সরকার/ একটি শিক্ষিত জাতিই দেশকে সামনের দিকে এগিয়ে নিতে যেতে পারে: এমপি দিপু ‘ইনভেস্ট বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান

বাংলাদেশ সেনাবাহিনীর প্রশিক্ষণ দল কর্তৃক ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট পরিদর্শন

  • আপডেটের সময় : বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ১৩২ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

বাংলাদেশ সেনাবাহিনীর একটি প্রশিক্ষণ দল ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের বোম্ব ডিসপোজাল ইউনিট পরিদর্শন করেছে।

আজ মঙ্গলবার (১৮ মার্চ ২০২৫ খ্রি.) সকালে কর্নেল মোঃ সোহেল আহমেদ, পিএসসি এর নেতৃত্বে কাদিরাবাদ সেনানিবাস হতে সশস্ত্র বাহিনী বিভাগের উর্ধ্বতন কর্মকর্তাসহ ৭২ জন প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থী ব্যবহারিক জ্ঞানার্জনের লক্ষ্যে মিন্টো রোডে অবস্থিত সিটিটিসির বোম ডিসপোজাল ইউনিট পরিদর্শন করেন।

পরিদর্শনকালে উক্ত প্রশিক্ষণার্থীদের বোম ডিসপোজাল ইউনিট এর কার্যক্রম ও সিটিটিসির কার্যক্রম সম্পর্কে ধারনা প্রদান করা হয়। বোম্ব ডিসপোজাল ইউনিটে বোমা নিষ্ক্রিয় করার কাজে ব্যবহৃত সকল ধরনের ইকুইপমেন্ট সংক্রান্তেও ধারনা প্রদান করা হয়। বাংলাদেশ সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাগণ সিটিটিসি’র বোম ডিসপোজাল ইউনিটের কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করেন।

এরূপ পরিদর্শনের ফলে অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি সেনাবাহিনীর সাথে সিটিটিসির পারস্পরিক সুসম্পর্ক বৃদ্ধি পাবে এবং ভবিষ্যতে এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলেও উভয় ইউনিটের কর্মকর্তারা আশাবাদ ব্যক্ত করেন। প্রশিক্ষণ দলের কর্মকর্তাগণ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত বিভিন্ন প্রশিক্ষণ ও মহড়ায় পুলিশ সদস্যদের আমন্ত্রণ জানান।

পরিদর্শনকালে সিটিটিসির উর্ধ্বতন কর্মকর্তাসহ বোম্ব ডিসপোজাল ইউনিটে কর্মরত সকল অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com