1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
চবি তে “গ্রাজুয়েট সিম্পোজিয়াম অন ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে-২০২৬” অনুষ্ঠিত সিংড়া পৌরসভায় উন্মুক্ত বাজেট অধিবেশন অনুষ্ঠিত জেলা প্রশাসক কর্তৃক সাতক্ষীরাবাসীকে ধর্মান্ধ আখ্যায়িত করার প্রতিবাদে আশাশুনিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ প্রধানমন্ত্রী তারেক রহমান মিউজিয়াম অব দ্য কমিউনিস্ট পার্টি অব চায়না (CPC) পরিদর্শন করেছেন দেশের সীমান্তে একজনকেও অবৈধভাবে পুশ-ইন হতে দেওয়া হয়নি- স্বরাষ্ট্রমন্ত্রী চীন সফররত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেশটির প্রধানমন্ত্রী লি কিয়াং এর বৈঠক অনুষ্ঠিত হয়েছে আশাশুনিতে সমন্বিত পানি ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত খাস জমি দখল নিয়ে সংঘর্ষ, শ্রীউলায় মানববন্ধন বর্তমান সরকার শিক্ষা-বান্ধব সরকার/ একটি শিক্ষিত জাতিই দেশকে সামনের দিকে এগিয়ে নিতে যেতে পারে: এমপি দিপু ‘ইনভেস্ট বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান

আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে শাহবাগ মোড়ে অবস্থান

  • আপডেটের সময় : শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ১৩৮ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :
আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন। জুলাই মঞ্চের ব্যানারে শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। এতে শহাবাগ মোড়ে যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে।

আজ শনিবার বিকেল তিনটার দিকে শাহবাগ মোড়ে সরেজমিনে দেখা যায়, শিক্ষার্থীরা শাহবাগ মোড়ে সড়কে মাঝে অবস্থান নিয়েছেন। তাঁরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে নানা স্লোগান দিচ্ছেন। সড়কে অবস্থান নেওয়া শিক্ষার্থীদের পাশ দিয়ে ধীরগতিতে যানবাহন চলাচল করছে। সড়কে কিছুটা যানজটও সৃষ্টি হয়েছে।

আন্দোলনকারীদের দাবি, কোনো চক্রান্ত করে অভ্যুত্থানের খুনি দল আওয়ামী লীগকে পুনর্বাসন করা যাবে না। ছাত্র-জনতার মধ্যে ছোটখাটো নানা বিষয়ে মতানৈক্য থাকলেও আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে সবার মত একই। ‘রিফাইন্ড’ আওয়ামী লীগ, বা যে নামে কিংবা মোড়কেই হোক, এ দেশে আওয়ামী লীগ আর রাজনীতি করতে পারবে না। প্রয়োজনে ছাত্র জনতা আবার রাস্তায় নামবে, রক্ত দিবে তবুও আওয়ামী লীগকে রাজনীতি করতে দিবে না।

শাহবাগ মোড়ে দায়িত্ব পালনকারী ট্রাফিক পুলিশ সদস্যরা জানান, বেলা দেড়টার দিকে কিছু শিক্ষার্থী মিছিল নিয়ে শাহবাগ মোড়ে আসেন। তারা রাস্তায় অবস্থান নিয়ে বিক্ষোভ করতে শুরু করেন। তারা অবস্থান কর্মসূচির পাশ দিয়ে যানবাহন সচল রাখার চেষ্টা করছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com