1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
চবি তে “গ্রাজুয়েট সিম্পোজিয়াম অন ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে-২০২৬” অনুষ্ঠিত সিংড়া পৌরসভায় উন্মুক্ত বাজেট অধিবেশন অনুষ্ঠিত জেলা প্রশাসক কর্তৃক সাতক্ষীরাবাসীকে ধর্মান্ধ আখ্যায়িত করার প্রতিবাদে আশাশুনিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ প্রধানমন্ত্রী তারেক রহমান মিউজিয়াম অব দ্য কমিউনিস্ট পার্টি অব চায়না (CPC) পরিদর্শন করেছেন দেশের সীমান্তে একজনকেও অবৈধভাবে পুশ-ইন হতে দেওয়া হয়নি- স্বরাষ্ট্রমন্ত্রী চীন সফররত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেশটির প্রধানমন্ত্রী লি কিয়াং এর বৈঠক অনুষ্ঠিত হয়েছে আশাশুনিতে সমন্বিত পানি ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত খাস জমি দখল নিয়ে সংঘর্ষ, শ্রীউলায় মানববন্ধন বর্তমান সরকার শিক্ষা-বান্ধব সরকার/ একটি শিক্ষিত জাতিই দেশকে সামনের দিকে এগিয়ে নিতে যেতে পারে: এমপি দিপু ‘ইনভেস্ট বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান

চন্দনাইশে অসহায় গিয়াস উদ্দিনের পরিবারের পাশে তারেক রহমান

  • আপডেটের সময় : বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ১৪০ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :
চন্দনাইশে অসহায় গিয়াস উদ্দিনের পরিবারের পাশে তারেক রহমান, তাৎক্ষণিক করলেন— চিকিৎসার ব্যবস্থা, দেবেন জমিসহ পাকা বাড়ি।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান— এবার হতদরিদ্র ও ভূমিহীন অসুস্থ গিয়াস উদ্দিন এবং তার পরিবারের পাশে দাঁড়িয়েছেন। চরম কষ্টে থাকা গিয়াস উদ্দিনের বাড়ি চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার ধোপাছড়ি ইউনিয়নের পাহাড়ি জনপদ শামুকছড়ি গ্রামে।

আজ বুধবার সকালে (২৬ মার্চ ২০২৪) ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল অসুস্থ গিয়াস উদ্দিনের বাড়িতে গিয়ে তারেক রহমানের পক্ষ থেকে তাকে সহমর্মিতার বার্তা ও আর্থিক সহায়তা পৌঁছে দেন।

এসময় হতদরিদ্র ও ভূমিহীন অসুস্থ গিয়াস উদ্দিনের জন্য তাৎক্ষণিকভাবে চিকিৎসা শুরুর ব্যবস্থা করা এবং তাকে নিজের জমিসহ একটি পাকা বাড়ি করে দেয়ার নিদর্শনা দেন তারেক রহমান।

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এমন উদ্যোগের খবর ‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক আতিকুর রহমান রুমনের কাছে থেকে জেনে আবেগে আপ্লুত হয়ে পড়েন গিয়াস উদ্দিন। তিনি উপস্থিত সাংবাদিকদের নিজের অনুভূতি প্রকাশ করে বলেন, “আজ ২৬ মার্চ, মহান স্বাধীনতার দিবসের দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান তারেক রহমানের কাছে থেকে এমন সহযোগিতা আমার জীবনের বড় পাওয়া।” অসুস্থ গিয়াস উদ্দিন আরও বলেন, “আজকে আমার আনন্দের দিন। ‘আমরা বিএনপি পরিবার’ নামের সংগঠন যেমন আমার পরিবারের পাশে দাঁড়িয়েছে, আমিও তেমন আজকে থেকে এই পরিবারের একজন হয়ে গেলাম।” তিনি তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক আতিকুর রহমান রুমনের নেতৃত্বে সংগঠনটির উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, উপদেষ্টা মোঃ আবুল কাশেম, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সিনিয়র সদস্য মাসুদ রানা লিটন ও জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য সাংবাদিক জাহিদুল ইসলাম রনি ঢাকা থেকে আজ বুধবার সকালে চট্টগ্রামের চন্দনাইশে আসেন।

এদিকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য ব্যারিস্টার মীর হেলালের নেতৃত্বে স্থানীয় বিএনপি এবং অঙ্গ-সংগঠনের অসংখ্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় ব্যারিস্টার মীর হেলাল সাংবাদিকদের বলেন, “আজকে সত্যিই একটি মনে রাখার মতো দিন। কারণ সুদূর লন্ডন থেকে আমাদের নেতা তারেক রহমান চন্দনাইশের এই পাহাড়ি দুর্গম এলাকার বাসিন্দা অসুস্থ গিয়াস উদ্দিনসহ তার পরিবারের পাশে দাঁড়িয়েছেন। এজন্য আমরা চট্টগ্রামবাসী বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।”

এছাড়া ব্যারিস্টার মীর হেলাল বলেন, “মানবিক সংগঠন ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রতিনিধি দলকে ধন্যবাদ জানাচ্ছি। দেশের অন্যান্য জেলায় তাদের মানবিক কর্মসূচির পাশাপাশি আজকে তারা চট্টগ্রাম জেলার এই পাহাড়ি জনপদে এসে অসুস্থ গিয়াস উদ্দিনের খোঁজ-খবর নিলেন। আমি এই সংগঠনের আরও সফলতা কামনা করছি।”

এসময় বিএনপি’র চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ব্যারিষ্টার মীর হেলালের সাথে আরও উপস্থিত ছিলেন— চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র আহবায়ক আলহাজ্ব মোহাম্মদ ইদ্রিস মিয়া, সদস্য সচিব লায়ন হেলাল উদ্দীন, দক্ষিণ জেলা বিএনপি’র নেতা রাজিব জাফর চৌধুরী, চন্দনাইশ পৌরসভা বিএনপি’র সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ইখতিয়ার হোসেন, দক্ষিণ জেলা বিএনপি’র নেতা ফজলু কবির চৌধুরী, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক ফখরুল ইসলাম শাহীন ও সদস্য আল মামুন সাদ্দাম।

প্রসঙ্গত, “চরম দুর্দশায় গিয়াস উদ্দিনের পরিবার” শিরোনামে প্রকাশিত খবরের সূত্র থেকে তারেক রহমানের নির্দেশে চট্টগ্রামের চন্দনাইশের এই হতদরিদ্র ও ভূমিহীন অসুস্থ গিয়াস উদ্দিনের পাশে দাঁড়ালো ‘আমরা বিএনপি পরিবার’।▫️

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com