1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
শনিবার, ২৭ জুন ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
চবি তে “গ্রাজুয়েট সিম্পোজিয়াম অন ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে-২০২৬” অনুষ্ঠিত সিংড়া পৌরসভায় উন্মুক্ত বাজেট অধিবেশন অনুষ্ঠিত জেলা প্রশাসক কর্তৃক সাতক্ষীরাবাসীকে ধর্মান্ধ আখ্যায়িত করার প্রতিবাদে আশাশুনিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ প্রধানমন্ত্রী তারেক রহমান মিউজিয়াম অব দ্য কমিউনিস্ট পার্টি অব চায়না (CPC) পরিদর্শন করেছেন দেশের সীমান্তে একজনকেও অবৈধভাবে পুশ-ইন হতে দেওয়া হয়নি- স্বরাষ্ট্রমন্ত্রী চীন সফররত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেশটির প্রধানমন্ত্রী লি কিয়াং এর বৈঠক অনুষ্ঠিত হয়েছে আশাশুনিতে সমন্বিত পানি ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত খাস জমি দখল নিয়ে সংঘর্ষ, শ্রীউলায় মানববন্ধন বর্তমান সরকার শিক্ষা-বান্ধব সরকার/ একটি শিক্ষিত জাতিই দেশকে সামনের দিকে এগিয়ে নিতে যেতে পারে: এমপি দিপু ‘ইনভেস্ট বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান

তাইওয়ানের চার পাশে চীনের বড় আকারের সামরিক মহড়া

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫
  • ১৫৩ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :
স্বায়ত্তশাসিত তাইওয়ানের চারপাশে বড় আকারের সামরিক মহড়া শুরু করেছে চীন। দেশটির সেনাবাহিনী, নৌবাহিনী ও রকেট বাহিনীর সম্মিলিত এই মহড়াকে তাইওয়ানের গণতান্ত্রিক সরকারের জন্য ‘কঠোর সতর্কবার্তা’ বলে অভিহিত করেছে চীনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ)।

ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে জানানো হয়েছে, মঙ্গলবার সকালে শুরু হওয়া এই মহড়ায় চীনের পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) সেনা, নৌ ও রকেট বাহিনীর সদস্যরা বিভিন্ন দিক থেকে তাইওয়ানের দিকে এগিয়ে যাচ্ছে বলে জানায় এই অঞ্চলের সামরিক কার্যক্রম পরিচালনার দায়িত্বে থাকা চীনের ইস্টার্ন থিয়েটার কমান্ড। নিজেদের অফিশিয়াল উইচ্যাট (চীনের জনপ্রিয় মেসেজিং অ্যাপ) সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে পোস্ট করে পিএলএ জানায়, মঙ্গলবার থেকে শুরু হওয়া এই সামরিক মহড়ায় সমুদ্র ও আকাশপথে যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ, বিস্তৃত এলাকা জুড়ে নিয়ন্ত্রণ ধরে রাখা, সমুদ্র ও স্থলভাগে লক্ষ্যবস্তুতে আঘাত করাসহ গুরুত্বপূর্ণ এলাকা ও পথে নিয়ন্ত্রণমূলক অবরোধ আরোপের ওপর জোর দেওয়া হবে। দেশটির ইস্টার্ন থিয়েটার কমান্ড আরো জানিয়েছে যে, চীনের কোস্ট গার্ডও তাইওয়ানের মূল ভূখণ্ডের কাছাকাছি অঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে টহল দিচ্ছে। উল্লেখ্য, চীনের সামরিক শক্তি বৃদ্ধির একটি বড় কৌশল হচ্ছে কোস্ট গার্ড ও মাছ ধরার ট্রলারের মতো বেসামরিক যানকে সামরিক বাহিনীর সঙ্গে যুক্ত করা। প্রয়োজনে তারা সাধারণ বেসামরিক জাহাজগুলোকেও সামরিক কাজে ব্যবহার করে থাকে। চীনের কোস্ট গার্ডের মুখপাত্র ঝু আনকিং বলেছেন, এক-চীন নীতির সঙ্গে সংগতি রেখে দ্বীপটির (তাইওয়ানের) ওপর বৈধ অধিকার প্রয়োগ ও নিয়ন্ত্রণের জন্য এমন মহড়া সুনির্দিষ্ট পদক্ষেপ।

এদিকে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার সকাল ৬টার মধ্যে তারা তাইওয়ানের চারপাশে ১৯টি পিএলএ জাহাজ শনাক্ত করেছে। এগুলোর মধ্যে চীনের বিমানবাহী রণতরি শানডংও রয়েছে। দ্বীপদেশটির সামরিক কর্মকর্তারা বলেছেন, চীনা জাহাজগুলোর মধ্যে ১০টিরও বেশি তাইওয়ান উপকূল থেকে ২৪ নটিক্যাল মাইল বা ৪৪ কিলোমিটারের মধ্যে চলে এসেছিল। চীনের সামরিক মহড়ার প্রতিক্রিয়ায় তাইওয়ানের সামরিক বাহিনী ইতিমধ্যেই বিমান, নৌবাহিনীর জাহাজ ও উপকূলীয় ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করেছে বলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তরফে জানা গেছে। তাইওয়ানের প্রেসিডেন্টের মুখপাত্র ওয়েন লি বলেন, চীনের এমন আচরণ ‘ক্রমবর্ধমান আগ্রাসন ও সামরিক উসকানি’। তাদের বিস্তৃত এই মহড়া ইঙ্গিত দেয় যে, তাদের উচ্চাকাঙ্ক্ষা শুধু তাইওয়ান দখল করার মধ্যে সীমিত নয়, বরং পশ্চিম প্রশান্ত মহাসাগরে আধিপত্য অর্জনও। চীন দীর্ঘদিন ধরেই তাইওয়ানকে চীনের অংশ বলে দাবি করে আসছে এবং সামরিক শক্তি ব্যবহার করে দ্বীপ রাষ্ট্রটি দখলে নেওয়ার অভিপ্রায়ের কথাও বহুবার জানিয়েছে। আর চীনের এই দাবি মানতে নারাজ তাইওয়ান। নিজেদের স্বাধীন, সার্বভৌম রাষ্ট্র দাবি করে চীন সরকারের দাবিকে একাধিক বার নাকচ করেছে তাইওয়ানের শীর্ষ নেতৃত্ব।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com