1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
শনিবার, ২৭ জুন ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
চবি তে “গ্রাজুয়েট সিম্পোজিয়াম অন ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে-২০২৬” অনুষ্ঠিত সিংড়া পৌরসভায় উন্মুক্ত বাজেট অধিবেশন অনুষ্ঠিত জেলা প্রশাসক কর্তৃক সাতক্ষীরাবাসীকে ধর্মান্ধ আখ্যায়িত করার প্রতিবাদে আশাশুনিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ প্রধানমন্ত্রী তারেক রহমান মিউজিয়াম অব দ্য কমিউনিস্ট পার্টি অব চায়না (CPC) পরিদর্শন করেছেন দেশের সীমান্তে একজনকেও অবৈধভাবে পুশ-ইন হতে দেওয়া হয়নি- স্বরাষ্ট্রমন্ত্রী চীন সফররত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেশটির প্রধানমন্ত্রী লি কিয়াং এর বৈঠক অনুষ্ঠিত হয়েছে আশাশুনিতে সমন্বিত পানি ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত খাস জমি দখল নিয়ে সংঘর্ষ, শ্রীউলায় মানববন্ধন বর্তমান সরকার শিক্ষা-বান্ধব সরকার/ একটি শিক্ষিত জাতিই দেশকে সামনের দিকে এগিয়ে নিতে যেতে পারে: এমপি দিপু ‘ইনভেস্ট বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান

মিয়ানমারে ভূমিকম্প: মৃতের সংখ্যা ৩ হাজার ছাড়িয়েছে

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫
  • ২২৬ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :
মিয়ানমারে ভূমিকম্পে মৃতের সংখ্যা তিন হাজার অতিক্রম করেছে। এদিকে, অনিয়মিত মৌসুমি বৃষ্টির পূর্বাভাস থাকায় উদ্ধারকাজ সুষ্ঠুভাবে পরিচালনা করা নিয়েও শঙ্কায় রয়েছেন সংশ্লিষ্টরা। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

মিয়ানমারে অবস্থিত জাপানি দূতাবাসের ফেসবুক পেইজে জানানো হয়, বুধবার (২ এপ্রিল) পর্যন্ত অন্তত তিন হাজার তিন জন মানুষের মৃত্যু নিশ্চিত করা গেছে। এছাড়া, আরও চার হাজার ৫১৫ জন মানুষ আহত এবং ৩৫১ জন নিখোঁজ রয়েছেন।

গত শুক্রবার ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প দেশটিতে আঘাত হানে। দক্ষিণপূর্ব এশিয়ার দেশটিতে এটি ছিল গত এক শতাব্দীর সবচেয়ে ভয়াবহ ভূকম্পন। প্রায় তিন কোটি মানুষ বসবাসকারী এই অঞ্চলে ভূমিকম্পের আঘাতে একাধিক ভবনে ধস নেমেছে, লোকালয় মাটির সঙ্গে মিশে গেছে। লাখো মানুষ খাবার, পানি ও আশ্রয়হীন অবস্থায় দিন পার করছে।

জাপান দূতাবাস জানিয়েছে, উদ্ধারকাজে ৫৩টি উড়োজাহাজ এবং ১৫ দেশের এক হাজার ৯০০ কর্মী নিয়োজিত রয়েছেন। ওই কর্মীদের মধ্যে চীন, রাশিয়া ও ভারতের নাগরিকও রয়েছেন।

তবে বৃষ্টি শুরু হলে উদ্ধারকাজ ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। রবিবার থেকে শুরু করে আগামী ১১ এপ্রিল পর্যন্ত অনিয়মিত মৌসুমী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

রয়টার্সকে এক উদ্ধারকর্মী বলেছেন, এখনও অনেকে জীবন্ত আটকা পড়ে আছেন। বৃষ্টি শুরু হলে ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মান্দালায়, সাগাইং এবং নাইপিদোর উদ্ধারকাজ যথেষ্ট কঠিন হয়ে পড়বে। মান্দালায়ের মতো জায়গায় আটকা পড়া অনেকে বৃষ্টির পানিতে ডুবে মারা যেতে পারেন।

দেশের এই ভয়াবহ বিপর্যয়ের মধ্যেও আঞ্চলিক সম্মেলনে যোগ দিতে ব্যাংকক যাচ্ছেন মিয়ানমার জান্তা সরকারের প্রধান মিন অং হ্লাইং।

উল্লেখ্য, মিয়ানমারে সামরিক শাসন জারিকে কেন্দ্র করে বিশ্ব রাজনীতিতে কিছুটা একঘরে হয়ে পড়েছে দেশটি। এদিকে, আন্তর্জাতিক অপরাধ আদালতে জেনারেল মিন অং হ্লাইংয়ের বিরুদ্ধে রয়েছে মামলা এবং পশ্চিমা বিশ্ব দিয়েছে তার ওপর একগাদা নিষেধাজ্ঞা। সবমিলিয়ে তার এই সফরটি অনেক আলোচনার জন্ম দিয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com