1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
চবি তে “গ্রাজুয়েট সিম্পোজিয়াম অন ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে-২০২৬” অনুষ্ঠিত সিংড়া পৌরসভায় উন্মুক্ত বাজেট অধিবেশন অনুষ্ঠিত জেলা প্রশাসক কর্তৃক সাতক্ষীরাবাসীকে ধর্মান্ধ আখ্যায়িত করার প্রতিবাদে আশাশুনিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ প্রধানমন্ত্রী তারেক রহমান মিউজিয়াম অব দ্য কমিউনিস্ট পার্টি অব চায়না (CPC) পরিদর্শন করেছেন দেশের সীমান্তে একজনকেও অবৈধভাবে পুশ-ইন হতে দেওয়া হয়নি- স্বরাষ্ট্রমন্ত্রী চীন সফররত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেশটির প্রধানমন্ত্রী লি কিয়াং এর বৈঠক অনুষ্ঠিত হয়েছে আশাশুনিতে সমন্বিত পানি ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত খাস জমি দখল নিয়ে সংঘর্ষ, শ্রীউলায় মানববন্ধন বর্তমান সরকার শিক্ষা-বান্ধব সরকার/ একটি শিক্ষিত জাতিই দেশকে সামনের দিকে এগিয়ে নিতে যেতে পারে: এমপি দিপু ‘ইনভেস্ট বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান

জীবিকার তাগিদে ফিরছে মানুষ, ভোগান্তিহীন যাত্রায় স্বস্তি

  • আপডেটের সময় : শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫
  • ১৪৭ বার ভিউ
oppo_0

বিশেষ প্রতিবেদন :
আজও চলছে পবিত্র ঈদুল ফিতরের ছুটি। কারও ছুটি আগামীকাল আবার কারও ছুটি শেষ হবে আজই। ফলে নাড়ির টানে ঢাকা ছাড়া মানুষ ফিরতে শুরু করেছেন জীবিকার তাগিদে।

তবে বিগত বছরগুলোর মতো এবার নেই ভোগান্তি। তীব্র ভিড় আর আর যানবাহনের চাপ, কোনোটিই নেই রাজধানীর প্রবেশ ও বাহিরের মুখগুলোতে।

গাবতলী বাস টার্মিনালের পরিবহন শ্রমিকরা বলছেন, ফিরতি যাত্রীর চাপ এখনো তুলনামূলক কম। তবে আগামীকাল চাপ বাড়বে।

এদিকে রাজধানীতে ফিরতে কোথাও তেমন ভোগান্তিতে পড়তে হচ্ছে না বলে ভাষ্য যাত্রীদের। ভোগান্তিহীন যাত্রায় স্বস্তি প্রকাশ করছেন নগরে ফেরা মানুষ।

সরেজমিনে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল এলাকা ঘুরে দেখা গেছে, সড়কে বেড়েছে যান চলাচল। বেড়েছে সাধারণ মানুষের উপস্থিতিও। কিছুক্ষণ পর পর আসছে ফিরতি ঈদযাত্রার দূরপাল্লার বাস। একই সঙ্গে ফিরতি বাস এলে সিএনজি চালকদের যাত্রী খুঁজতে ব্যস্ততার চিত্র দেখা গেছে। কাঙ্ক্ষিত যাত্রী পাচ্ছেন না বলে জানাচ্ছেন তারাও।

পরিবারের সঙ্গে ঈদ আনন্দ শেষ করে নাটোর থেকে রাজধানীতে ফিরেছেন মো. অন্তর। একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। তিনি বলেন, আগামীকাল থেকে অফিস শুরু হবে। তাই আজ ফিরে এসেছি।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রাস্তায় কোথাও যানজট বা কোনো ধরনের ভোগান্তিতে পড়তে হয়নি। বাড়িতে গিয়েই ফিরতি টিকিট কেটে রেখেছিলাম। তাই আসার সময় টিকিট পাওয়ারও কোনো সমস্যা ছিল না। সব মিলেয়ে এবারের ঈদযাত্রায় যাতায়াত বা টিকিট পেতে কোনো ভোগান্তি ছিল না।

গাবতলী বাস টার্মিনালে যাত্রীর জন্য অপেক্ষারত সিএনজিচালক এরশাদুল বলেন, যাত্রী নেই। আগে দেখেছি গাবতলীতে একের পর এক গাড়ি ঢুকছে। যাত্রীরা নেমেই সিএনজি খোঁজা শুরু করেছে। এবার যাত্রী নেই। দেখেন কয়জন যাত্রী আসছে! তার থেকে বেশি

অন্য এক চালক বলেন, সকাল থেকে গাবতলী থেকে মাত্র এক ট্রিপ পেয়েছি। যাত্রী নিয়ে কাজীপাড়া গিয়েছি। এরপর কাজীপাড়া থেকে ধানমন্ডি। সেই যাত্রী নামিয়ে আবার গাবতলী এসেছি। কিন্তু আসার পর থেকে বসেই আছি। কোনো যাত্রী নেই।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com