1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
চবি তে “গ্রাজুয়েট সিম্পোজিয়াম অন ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে-২০২৬” অনুষ্ঠিত সিংড়া পৌরসভায় উন্মুক্ত বাজেট অধিবেশন অনুষ্ঠিত জেলা প্রশাসক কর্তৃক সাতক্ষীরাবাসীকে ধর্মান্ধ আখ্যায়িত করার প্রতিবাদে আশাশুনিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ প্রধানমন্ত্রী তারেক রহমান মিউজিয়াম অব দ্য কমিউনিস্ট পার্টি অব চায়না (CPC) পরিদর্শন করেছেন দেশের সীমান্তে একজনকেও অবৈধভাবে পুশ-ইন হতে দেওয়া হয়নি- স্বরাষ্ট্রমন্ত্রী চীন সফররত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেশটির প্রধানমন্ত্রী লি কিয়াং এর বৈঠক অনুষ্ঠিত হয়েছে আশাশুনিতে সমন্বিত পানি ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত খাস জমি দখল নিয়ে সংঘর্ষ, শ্রীউলায় মানববন্ধন বর্তমান সরকার শিক্ষা-বান্ধব সরকার/ একটি শিক্ষিত জাতিই দেশকে সামনের দিকে এগিয়ে নিতে যেতে পারে: এমপি দিপু ‘ইনভেস্ট বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান

চাঁদা না দেওয়ায় স্বেচ্ছাসেবক দল নেতাকে অপহরণ ও নির্যাতন করল যুবলীগ সন্ত্রাসীরা

  • আপডেটের সময় : শনিবার, ৫ এপ্রিল, ২০২৫
  • ১৬৩ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতা শাহীন মিয়াকে অপহরণ করে নির্মমভাবে নির্যাতন করেছে স্থানীয় যুবলীগ ক্যাডার সরল ও তার সন্ত্রাসী বাহিনী। চাঁদা না দেওয়ায় তাকে টিকিট কাউন্টার থেকে প্রকাশ্যে তুলে নিয়ে যায় তারা। প্রাণভিক্ষা চেয়ে এবং কাউকে না জানানোর প্রতিশ্রুতি দিয়ে তিনি প্রাণে রক্ষা পান।

ভুক্তভোগী শাহীন মিয়া জানান, সাইনবোর্ড এলাকায় তিনি বাসের টিকিট বিক্রি করেন এবং সম্প্রতি একটি চায়ের দোকান খোলার চেষ্টা করছিলেন। এ সময় স্থানীয় যুবলীগ নেতা সরল ও তার বাহিনী ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দিলে ব্যবসা করতে না দেওয়ার হুমকি দেয় তারা।

একপর্যায়ে সরল, তার ভাই নিশাদ, হেলালসহ ৪/৫ জনের একটি সন্ত্রাসী দল তাকে টেনে হিঁচড়ে একটি প্রাইভেটকারে তুলে নেয় এবং মিতালী মার্কেটের ১ নম্বর ভবনের একটি টর্চার সেলে নিয়ে যায়। সেখানে তাকে লোহার পাইপ ও হকিস্টিক দিয়ে অমানুষিক নির্যাতন করা হয়।

এলাকাবাসী জানান, সরল পূর্বে ছাত্র হত্যা মামলার আসামি ছিল এবং আওয়ামী লীগ আমলে থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াছিন মিয়ার ক্যাডার হিসেবে পরিচিত ছিল। বর্তমানে সরল ও হেলালের সন্ত্রাসী বাহিনীর দাপটে সাইনবোর্ড স্ট্যান্ড ও মিতালী মার্কেটের ব্যবসায়ীরা জিম্মি হয়ে পড়েছে। চাঁদা না দিলে কেউ ব্যবসা চালিয়ে যেতে পারছে না। মার্কেটের একাধিক ভবনে রয়েছে তাদের স্থায়ী টর্চার সেল।

প্রতিবাদ করলে কিংবা চাঁদা দিতে অস্বীকার করলেই তাদের ধরে নিয়ে নির্যাতন চালানো হয়।

এলাকাবাসীর অভিযোগ, রোজার মধ্যে সরলের নেতৃত্বে মিজমিজি কান্দাপাড়া এলাকায় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক পাপ্পু ও নেতা টুটুলের বাড়িতে সশস্ত্র হামলা চালানো হয়। এ ঘটনায় থানায় মামলা হলেও পুলিশ এখনো তাকে গ্রেপ্তার করেনি। আইনশৃঙ্খলা বাহিনীর এই রহস্যজনক নীরবতায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com