1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
চবি তে “গ্রাজুয়েট সিম্পোজিয়াম অন ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে-২০২৬” অনুষ্ঠিত সিংড়া পৌরসভায় উন্মুক্ত বাজেট অধিবেশন অনুষ্ঠিত জেলা প্রশাসক কর্তৃক সাতক্ষীরাবাসীকে ধর্মান্ধ আখ্যায়িত করার প্রতিবাদে আশাশুনিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ প্রধানমন্ত্রী তারেক রহমান মিউজিয়াম অব দ্য কমিউনিস্ট পার্টি অব চায়না (CPC) পরিদর্শন করেছেন দেশের সীমান্তে একজনকেও অবৈধভাবে পুশ-ইন হতে দেওয়া হয়নি- স্বরাষ্ট্রমন্ত্রী চীন সফররত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেশটির প্রধানমন্ত্রী লি কিয়াং এর বৈঠক অনুষ্ঠিত হয়েছে আশাশুনিতে সমন্বিত পানি ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত খাস জমি দখল নিয়ে সংঘর্ষ, শ্রীউলায় মানববন্ধন বর্তমান সরকার শিক্ষা-বান্ধব সরকার/ একটি শিক্ষিত জাতিই দেশকে সামনের দিকে এগিয়ে নিতে যেতে পারে: এমপি দিপু ‘ইনভেস্ট বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান

বিএনপি ক্ষমতায় গেলে মুল্যায়িত হবে ত্যাগী নেতাদের পরিবারও — আবু নাসের মো: রহমাতুল্লাহ

  • আপডেটের সময় : শনিবার, ৫ এপ্রিল, ২০২৫
  • ১৬৬ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :
বিএনপি ক্ষমতায় গেলে ত্যাগী নেতাদের পরিবারকেও মুল্যায়ন করা হবে বলে জানিয়েছেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো: রহমাতুল্লাহ। তিনি বরিশাল সদর উপজেলা বিএনপি’র ১ নং সদস্যও।

গতকাল বৃহস্পতিবার (৩ এপ্রিল) সদর উপজেলার টুঙ্গিবাড়িয়া ইউনিয়নের ত্যাগী বিএনপি নেতা মরহুম আব্দুর রশিদ মোল্লার পরিবারের খোঁজ খবর নিতে বাসবভনে গিয়ে এ কথা বলেন তিনি। এসময় শ্রদ্ধাভরে স্মরণ করে নাসের বলেন, রশিদ মোল্লা ছিলেন বিএনপি’র দু:সময়ের একজন সাহসী কর্মী। স্বৈরাচারী আওয়ামী লীগের অন্যায়ের বিরুদ্ধে লড়াকু একজন সম্মুখ যোদ্বা হিসেবে ইউনিয়ন রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। এছাড়া পরবর্তীতে ইউনিয়নের অসুস্থ্য আরও এক ত্যাগী বিএনপি নেতা নুরুজ্জামান মেম্বারের বাড়িতে গিয়েও খোঁজ খবর নেন আবু নাসের।
এসময় তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে ত্যাগী নেতাদের পরিবারকেও যথাযথ মুল্যায়ন করা হবে। তৃণমুল কর্মীরা বিভিন্ন সময়ে স্বৈরাচারী আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন সময়ে প্রাণ হারিয়েছেন। বহু কর্মীকে মিথ্যা মামলা দিয়ে কারাবরণও করতে হয়েছে। এছাড়া নানাভাবে হয়রানী, হামলায় পঙ্গুত্বও বরণ করেছেন অনেক কর্মী। দল ক্ষমতায় গেলে নিহতদের পরিবারও মুল্যায়ণ পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এদিকে সন্ধ্যার পর সদর উপজেলার চাঁদপুর ও চরমোনাই ইউনিয়নের বিশ্বাসের হাটে পৃথক দুটি কীর্তন অনুষ্ঠানে অংশ নিয়ে আবু নাসের বলেন, বিএনপি ক্ষমতায় থাকলে সংখ্যালঘু পরিবারগুলো নিরাপদে থাকে। তাদের সার্বিক উন্নয়নে কাজ করা হয়। আগামীতে ক্ষমতায় গেলে সনাতন ধর্মাবলম্বীদের জীবনমান উন্নয়নে পাশে থাকবে জাতীয়তাবাদী দল বিএনপি। এসময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। একইসাথে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তিতে দোয়া কামনা করেন।

পৃথক এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি আসিফ আল মামুন, টুঙ্গিবাড়িয়া ইউনিয়ন বিএনপির যুগ্ন আহবায়ক আনোয়ার হোসেন মৃধা, ছাত্রদল সভাপতি জাহিদুর ইসলাম শাকিল, সহ -সভাপতি জাকির হোসেন উজ্জলসহ চাঁদপুরা ও চরমোনাই ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com