1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
চবি তে “গ্রাজুয়েট সিম্পোজিয়াম অন ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে-২০২৬” অনুষ্ঠিত সিংড়া পৌরসভায় উন্মুক্ত বাজেট অধিবেশন অনুষ্ঠিত জেলা প্রশাসক কর্তৃক সাতক্ষীরাবাসীকে ধর্মান্ধ আখ্যায়িত করার প্রতিবাদে আশাশুনিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ প্রধানমন্ত্রী তারেক রহমান মিউজিয়াম অব দ্য কমিউনিস্ট পার্টি অব চায়না (CPC) পরিদর্শন করেছেন দেশের সীমান্তে একজনকেও অবৈধভাবে পুশ-ইন হতে দেওয়া হয়নি- স্বরাষ্ট্রমন্ত্রী চীন সফররত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেশটির প্রধানমন্ত্রী লি কিয়াং এর বৈঠক অনুষ্ঠিত হয়েছে আশাশুনিতে সমন্বিত পানি ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত খাস জমি দখল নিয়ে সংঘর্ষ, শ্রীউলায় মানববন্ধন বর্তমান সরকার শিক্ষা-বান্ধব সরকার/ একটি শিক্ষিত জাতিই দেশকে সামনের দিকে এগিয়ে নিতে যেতে পারে: এমপি দিপু ‘ইনভেস্ট বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান

আহত জাকিরকে দেখতে হাসপাতালে ব্যারিস্টার সায়েম ও জিএস সুমন

  • আপডেটের সময় : শনিবার, ৫ এপ্রিল, ২০২৫
  • ২৭২ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এর পক্ষ থেকে- আহত জাকিরকে দেখতে হাসপাতালে ব্যারিস্টার সায়েম ও জিএস সুমন।

আওয়ামী সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত জাকির হোসেনকে দেখতে শুক্রবার নোয়াখালী সদর হাসপাতালে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের মানবাধিকার বিষয়ক উপদেষ্টা ও বিএনপি মিডিয়া সেল’র সদস্য ব্যারিস্টার আবু সায়েম। এসময় সাথে ছিলেন নোয়াখালী জেলা যুবদলের সভাপতি জিএস সুমন। তারা ভিক্টিমের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তারেক রহমানের পক্ষ থেকে তার সুচিকিৎসার আশ্বাস প্রদান করেন।

উল্লেখ্য, জাকির নোয়াখালী সদর উপজেলার নেওয়াজপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। মঙ্গলবার মাইজদী থেকে গ্রামে ফেরার পথে আওয়ামী লীগের সন্ত্রাসীরা অতর্কিতে তার ওপর হামলা করে। এ বিষয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তবে জাকির হোসেন অভিযোগ করেন, পুলিশ ঘটনার প্রকৃত আসামীদের ধরছে না। এ বিষয়ে ব্যারিস্টার সায়েম ও জিএস সুমন তাৎক্ষণিক জেলা পুলিশ সুপারের সাথে টেলিফোনে কথা বলেন এবং অবিলম্বে আসামীদের গ্রেপ্তারের অনুরোধ জানান।

এদিকে হাসপাতালে চিকিৎসারত সিলিন্ডার বিস্ফোরনে দগ্ধ একটি পরিবারের সদস্যদের সাথেও সময় কাটান বিএনপি নেতারা। জানা যায়, চৌমুহনীতে চলমান একটি সিএনজিতে সিলিন্ডার বিস্ফোরিত হলে যাত্রীরা সবাই আগুনে পুড়ে যান। তারা একই পরিবারের সদস্য। বিএনপি নেতারা তাদের প্রতি সহমর্মিতা জানান এবং প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা নিতে হাসপাতাল কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন।

শনিবার, এপ্রিল ৫, ২০২৫।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com