1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
চবি তে “গ্রাজুয়েট সিম্পোজিয়াম অন ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে-২০২৬” অনুষ্ঠিত সিংড়া পৌরসভায় উন্মুক্ত বাজেট অধিবেশন অনুষ্ঠিত জেলা প্রশাসক কর্তৃক সাতক্ষীরাবাসীকে ধর্মান্ধ আখ্যায়িত করার প্রতিবাদে আশাশুনিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ প্রধানমন্ত্রী তারেক রহমান মিউজিয়াম অব দ্য কমিউনিস্ট পার্টি অব চায়না (CPC) পরিদর্শন করেছেন দেশের সীমান্তে একজনকেও অবৈধভাবে পুশ-ইন হতে দেওয়া হয়নি- স্বরাষ্ট্রমন্ত্রী চীন সফররত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেশটির প্রধানমন্ত্রী লি কিয়াং এর বৈঠক অনুষ্ঠিত হয়েছে আশাশুনিতে সমন্বিত পানি ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত খাস জমি দখল নিয়ে সংঘর্ষ, শ্রীউলায় মানববন্ধন বর্তমান সরকার শিক্ষা-বান্ধব সরকার/ একটি শিক্ষিত জাতিই দেশকে সামনের দিকে এগিয়ে নিতে যেতে পারে: এমপি দিপু ‘ইনভেস্ট বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান

বান্দরবানে বিএনপির অফিস ভাঙচুর করেছে আওয়ামীলীগ

  • আপডেটের সময় : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ১৩৫ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :
বান্দরবানে কালাঘাটায় ওয়ার্ড বিএনপির অফিস ভাঙচুর করেছে আওয়ামীলীগ সন্ত্রাসীরা । সোমবার গভীর রাতে এ ঘটনা ঘটে। ভাঙচুরের সময় সন্ত্রাসীরা জয় বাংলা স্লোগান দেয় বলে জানিয়েছে স্থানীয়রা।

জানা গেছে, বান্দরবান পৌরসভার তিন নাম্বার ওয়ার্ডের কালাঘাটায় বিএনপির অফিস তালাবদ্ধ ছিল। সোমবার রাতে জয় বাংলা স্লোগান দিয়ে এ অফিসের তালা ভেঙে হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় অফিসের আসবাবপত্র লুট এবং বিএনপি চেয়ারপারসনসহ তারেক রহমান ও জেলা বিএনপি নেতাদের ছবি ভাঙচুর করা হয়।

তিন নাম্বার ওয়ার্ড বিএনপির সভাপতি নবী হোসেন ও সাধারণ সম্পাদক আবদুল জলিল জানান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর অজিত কান্তি দাসের নির্দেশে বিএনপি অফিস ভাঙচুর করা হয়েছে। ভূমিদস্যু অজিত দাস পলাতক থাকলেও তার সন্ত্রাসী বাহিনী এখনও কালাঘাটায় অপরাধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। বিএনপি অফিস ভাংচুরের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানান তারা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com