1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা স্বচ্ছতার সঙ্গে তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর নিকার বৈঠকে অনুমোদন: মোকামতলা উপজেলা গঠনে উচ্ছ্বসিত জনপদ নিকার বৈঠকে অনুমোদন: বগুড়া সিটি কর্পোরেশন গঠনে আনন্দের জোয়ার শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, সরকারের নির্বাচনি প্রতিশ্রুতির অতিগুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে খাল খনন হারানো এডমিট কার্ড উদ্ধার করে এসএসসি পরীক্ষার্থীর স্বপ্ন বাঁচালো সিএমপির ট্রাফিক উত্তর বিভাগ সংবেদনশীল কল ডিটেইলস ও এনআইডি তথ্য বিক্রির অভিযোগে অ্যাপ ডেভেলপারকে গ্রেফতার করেছে সিআইডি উত্তরাঞ্চলের আকাশে নতুন স্বপ্ন: বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর ও অত্যাধুনিক বিমানঘাঁটির কার্যক্রম শুরু উজবেকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করতে চায় বাংলাদেশ শিক্ষার্থীদের ওপর নির্যাতনকারী ও ‘গেস্টরুম-গণরুম’ কালচারের সাথে জড়িতদের বিচার এর দাবি করেছে ছাত্রদল চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য্যের মধ্য দিয়ে পালিত হয়েছে পবিত্র শবে বরাত

  • আপডেটের সময় : সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২০২ বার ভিউ

বিশেষ সংবাদ:
যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য্যের মধ্য দিয়ে পালিত হয়েছে পবিত্র শবে বরাত। ইসলামের মহিমান্বিত এই রাতে আল্লাহর অনুগ্রহ লাভের আশায় নফল ইবাদত বন্দেগিতে মশগুল ছিলেন ধর্মপ্রাণ মুসল্লিরা। এই রাতে নফল নামাজ আদায়, কোরআন তিলাওয়াত, ইবাদত বন্দেগী ও জিকির-আসকার করেন মুসলিমরা। মসজিদে মসজিদে মুসলিম উম্মার শান্তি, অতীতের গুণাহ মাফ এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাত লাইলাতুল বরাত তথা ভাগ্য রজনী হিসেবে পালন করে সারা বিশ্বের মুসলমানরা। ইসলাম ধর্ম বিশ্বাস অনুযায়ী, এই রাতে মহান আল্লাহ তায়ালা তার বান্দাদের জন্য অশেষ রহমতের দরজা খুলে দেন।

আল্লাহর নৈকট্য লাভের আশায় এশার নামাজের পর নফল নামাজ, কোরআন তিলাওয়াত, জিকিরসহ বিভিন্ন ইবাদত বন্দেগিতে ব্যস্ত থাকেন মুসলিমরা। ধর্ম মতে, অর্ধ শাবানের রজনীতে আল্লাহ তাঁর বান্দাদের প্রতি বিশেষ নজর দেন এবং ক্ষমাপ্রার্থনাকারীদের ক্ষমা করেন, অনুগ্রহপ্রার্থীদের প্রতি অনুগ্রহ করেন।

শবে বরাত উপলক্ষে বাদ মাগরিব থেকেই বায়তুল মোকাররমসহ প্রতিটি মসজিদে নামাজ শেষে বিশেষ এই রাতের ফজিলত তুলে ধরেন ইসলামী চিন্তাবিদেরা। পরে ব্যক্তিজীবনসহ দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। বিভিন্ন কবর স্থানে গিয়ে দোয়া ও মোনাজাত করতে দেখা গেছে অনেক মুসল্লিকে। শবে বরাতের পর পুরোপুরি শুরু হয় রমজানের প্রস্তুতি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com