1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
সোমবার, ২২ জুন ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
আশাশুনিতে ইউপি চেয়ারম্যানসহ ৬ জন গ্রেফতার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা পূর্বের বিবাহ গোপন করায় যৌতুক মামলায় শিক্ষক কারাগারে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি সফরে কুয়ালালামপুর বিমানবন্দরে অবতরণ করেছে রাজবাড়ীতে হ্যান্ডকাফসহ আসামি ছিনিয়ে নিল মাদককারবারিরা মাদকাসক্তিমুক্ত বাংলাদেশ বিনির্মাণে তরুণদের ভূমিকা নিয়ে সেমিনার; প্রধান অতিথি সিএমপি কমিশনার সার্বভৌমত্ব ও দেশমাতৃকার সুরক্ষায় সর্বোচ্চ ত্যাগ স্বীকারের শপথ নিলেন নবীন নৌ কর্মকর্তারা তোমরা সারাবিশ্বে বাংলাদেশের এ্যাম্বাসেডর হবে- তারেক রহমান ৫১ কোটি টাকায় সংস্কারের পাঁচ দিনেই বন্ধ বড়পুকুরিয়ার ৩য় ইউনিট সাতক্ষীরার আশাশুনিতে নকল দুধ তৈরির জেলিসহ ট্রাক জব্দ বম সম্প্রদায়ের অসুস্থ নারীকে সেনাবাহিনীর হেলিকপ্টার যোগে উদ্ধার

শিক্ষার্থীদের ওপর নির্যাতনকারী ও ‘গেস্টরুম-গণরুম’ কালচারের সাথে জড়িতদের বিচার এর দাবি করেছে ছাত্রদল

  • আপডেটের সময় : বুধবার, ৬ মে, ২০২৬
  • ৫১ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

বিগত সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হলগুলোতে শিক্ষার্থীদের ওপর নির্যাতনকারী ও ‘গেস্টরুম-গণরুম’ কালচারের সাথে জড়িতদের বিচার এবং প্রথম বর্ষের শিক্ষার্থীদের আবাসন নিশ্চিতসহ আসন বঞ্চিতদের ‘আবাসন বৃত্তি’ দেওয়ার দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী ছাত্রদল।

মঙ্গলবার ঢাবি শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন স্বাক্ষরিত এক স্মারকলিপিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের কাছে এই দাবিগুলো তুলে ধরা হয়।

স্মারকলিপিতে বলা হয়েছে, বিগত ফ্যাসিবাদী আমলে ঢাবির হলগুলোতে গেস্টরুম-গণরুম-এর নামে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের ওপর নির্যাতনের স্টিমরোলার চালাত। সম্প্রতি এসব নির্যাতনের ঘটনার সাথে ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সম্পৃক্ততার বিষয়ে শিক্ষার্থীরা জোরালো অভিযোগ তুলছেন।

অভিযুক্তরা পতিত স্বৈরাচার আমলে ছাত্রলীগের সাথে জড়িত থাকলেও চব্বিশের গণ-অভ্যুত্থানের পর খোলস পালটে ছাত্রশিবিরে যুক্ত হয়েছেন বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়।

স্মারকলিপিতে বলা হয়, এই চক্রটি অতীতে নিজেরা শিক্ষার্থী নির্যাতনের সাথে যুক্ত থাকলেও বর্তমানে তারা ছাত্রদলের বিরুদ্ধে গেস্টরুম-গণরুম নিয়ে মিথ্যা অপবাদ ও গুজব ছড়াচ্ছে। শিক্ষার্থী নির্যাতনের সাথে জড়িত সকলের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক প্রশাসনিক শাস্তির ব্যবস্থা করা না হলে, ক্যাম্পাসে ছাত্র রাজনীতির পরিবেশ দূষিত হবে এবং নানাবিধ অপ্রীতিকর পরিস্থিতির উদ্ভব হবে বলে এতে উল্লেখ করা হয়।

এ ছাড়া, প্রথম বর্ষের শিক্ষার্থীদের আবাসনের বিষয়ে ছাত্রদলের নাম জড়িয়ে একটি অসাধু চক্র অপতথ্য ছড়াচ্ছে উল্লেখ করে স্মারকলিপিতে জানানো হয়, ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের পূর্ণাঙ্গ আবাসনের পক্ষে সরব ছিল এবং ভবিষ্যতেও থাকবে।

শিক্ষার্থীদের অধিকার আদায়ে স্মারকলিপিতে সুস্পষ্ট দাবি জানিয়ে হয়, প্রথম বর্ষের সকল শিক্ষার্থীকে মেধার ভিত্তিতে দ্রুততম সময়ের মধ্যে আবাসিক হলে আসন বরাদ্দ দিতে হবে এবং আসন বঞ্চিত সকলের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আবাসন বৃত্তির ব্যবস্থা করতে হবে। এই দাবিগুলো বাস্তবায়নে উপাচার্যের দ্রুত হস্তক্ষেপ কামনা করে ঢাবি ছাত্রদল।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com