1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
খাগড়াছড়ির পানছড়ি ও রামগড়ে সেনাবাহিনীর অভিযান: সশস্ত্র সংগঠনের সদস্য নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ প্রথম শ্রেণির পৌরসভা হলেও সেবার মানে প্রশ্ন, দুর্ভোগে ফুলবাড়ীবাসী ফুুলবাড়ীতে ফুল গাছ লাগাই স্লোগানে বৃক্ষ রোপন কর্মসুচি উদ্বোধন রূপগঞ্জে অভিযানে দুই শটগান ও ৩৮ রাউন্ড কার্তুজ উদ্ধার, অস্ত্র লুটচক্রের চার সদস্য গ্রেপ্তার প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি সফরে চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছেছেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ‘বুলেট ট্রেনে’ ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে আশাশুনিতে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ “Climate Leadership in a Shifting Global Landscape” শীর্ষক সেশনে অংশ নিয়ে বক্তব্য দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান

বগুড়ায় রক্তস্পন্দনের কিউআর কোড কার্যক্রমের উদ্বোধন করলেন ডা: পাভেল

  • আপডেটের সময় : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ১৯১ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :
বগুড়ায় রক্তদাতাদের সংগঠন ‘রক্তস্পন্দন’-এর কিউআর কোড সম্বলিত স্টিকার কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শনিবার (৫ নভেম্বর) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্টিকার স্ক্যানের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ও শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের সাবেক অধ্যক্ষ ও প্রকল্প পরিচালক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন রক্তস্পন্দনের চিফ কো-অর্ডিনেটর ডা. আ. ন. ম. মনোয়ারুল কাদির বিটু।
এছাড়া বক্তব্য দেন সংগঠনের ডেপুটি কো-অর্ডিনেটর ডা. মো. মেহরাব হোসেন অনি।

রক্তস্পন্দনের পক্ষ থেকে জানানো হয়, কিউআর কোড স্টিকার কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষ সহজে রক্তদাতাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। এটি রক্তদানে আগ্রহী তরুণদের যুক্ত করার নতুন উদ্যোগ হিসেবে কাজ করবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা-৩ আসনের বিএনপি প্রার্থী ও শজিমেক হাসপাতালের সাবেক পরিচালক অধ্যাপক ডা. মঈনুল হাসান সাদিক, বগুড়া জেলা বিএমএ-এর আহ্বায়ক অধ্যাপক ডা. আজফারুল হাবিব রোজ, এবং বগুড়া জেলা ড্যাবের সাবেক সভাপতি অধ্যাপক ডা. শাহ মো. শাহজাহান আলী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ, বিএমএ বগুড়া জেলা ও বগুড়া জেলা ড্যাবের নেতৃবৃন্দসহ অনেকে।

এ সময় সার্বিক সহযোগিতায় ছিলেন ডা. আল শাহরিয়ান খান আকাশ, ডা. মুশফিক সাহাব অভি, জুবায়ের তালহা তানবিন, ফয়সাল মাহবুব জয়, সাহানুর রহমান সুহান, মুহতাসিম আমিনুর, তানভীর হোসেন প্রমুখ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com