1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
সোমবার, ১৫ জুন ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
তরুণ উদ্ভাবক সাজ্জাদুল ইসলামের উদ্ভাবিত বিভিন্ন পণ্য সম্পর্কে অবগত হয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর- পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী ফুলবাড়ীতে দুই দিনব্যাপী নেতৃত্ব উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ফুলবাড়ী ব্র্যাক অফিসে হাঁসের বাচ্চা পালন প্রশিক্ষণ ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযান চালিয়ে ২ লক্ষ ৪৬ হাজার টাকার মাদক আটক বালিয়াকান্দিতে যুদবল সদস্য সচিবকে জড়িয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন চাকসুর উদ্যোগে বিনামূল্যে লিগ্যাল এইড ক্যাম্প ও আইনি সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত আশাশুনিতে উপজেলা পর্যায়ে শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে স্টার্টাপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী বিষয় সভা অনুষ্ঠিত রূপগঞ্জে কারখানায় দুর্ধর্ষ ডাকাতি, অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকাসহ কোটি টাকার মালামাল লুট

ফুলবাড়ী ব্র্যাক অফিসে হাঁসের বাচ্চা পালন প্রশিক্ষণ ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত

  • আপডেটের সময় : রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ৩৬ বার ভিউ

বিশেষ সংবাদ :

(মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি)

দিনাজপুরের ফুলবাড়ী ব্র্যাক অফিসে হাঁসের বাচ্চা পালন প্রশিক্ষণ ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে| গ্রামীন হত দরিদ্র নারীদের অর্থনৈতিকভাবে ¯^াবল¤^ী করে তোলা এবং পারিবারিক আয়ের নতুন সুযোগ সৃষ্টি করার লক্ষ্যে ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের উদ্যোগে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা, পার্বতীপুর উপজেলার আমবাড়ী ভবানিপুর ও নবাবগঞ্জ উপজেলার ব্র্যাক অফিসে নারী সদস্যদের নিয়ে এক দিনের প্রশিক্ষণ শেষে সদস্যদের মাঝে ১ হাজার ৫ শত হাঁসের বাচ্চা বিনা মূল্যে বিতরণ করা হয়| গতকাল রবিবার ফুলবাড়ী ব্র্যাক আঞ্চলিক অফিসের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচীর মাধ্যমে প্রতিটি সদস্যকে ২০ টি করে হাঁসের বাচ্চা বিতরণ করা হয়| এ উদ্যোগের মাধ্যমে দরিদ্র ও প্রান্তিক নারীদের আত্নকর্মসংস্থান এবং টেকসই জীবিকায়নের সুযোগ সম্প্রসারণে ব্র্যাক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে|
প্রশিক্ষণ শেষে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ জাহিদুল ইসলাম| তিনি বলেন “গ্রামীণ পর্যায়ে ক্ষুদ্র পরিসরে হাঁস পালন নারীদের জন্য আয়ের একটি সহজ ও কার্যকর মাধ্যম”| যথাযথ পরিচর্যা, রোগ প্রতিরোধ এবং সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে এ খাত থেকে ভালো অর্থনৈতিক সুবিধা অর্জন করতে পারে নারীরা| এ সময়ে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন এলাকা ব্যবস্থাপক মোঃ ইমরানুল আমিন, ব্যবসা উন্নয়ন কর্মসূচীর জেলা ব্যবস্থাপক মাহাবুবুল ইসলাম, কৃষি ও বীমা ইউনিটের সম্প্রসারন কর্মকর্তা মোঃ মামুনুর রশিদ, মোঃ নাজমুল হক, লিড জেনারেশন (রিজিওনাল কো—অর্ডিনেটর) গোপাল চন্দ্র বর্মন, ফুলবাড়ী শাখা ব্যবস্থাপক আব্দুল্লাহ আল মামুন| সংশ্লিষ্টরা আশা করছেন বিতরণকৃত হাঁসের বাচ্চাগুলো সঠিকভাবে পালন করতে পারলে উপকারভোগীরা নিজেদের আর্থিক অবস্থার উন্নয়ন ঘটানোর পাশাপাশি আত্ননির্ভরশীল জীবনের পথে আরও একধাপ এগিয়ে যাবে| এ সময়ে প্রিন্ট মিডিয়ার সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন|

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com