1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
সোমবার, ১৫ জুন ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
তরুণ উদ্ভাবক সাজ্জাদুল ইসলামের উদ্ভাবিত বিভিন্ন পণ্য সম্পর্কে অবগত হয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর- পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী ফুলবাড়ীতে দুই দিনব্যাপী নেতৃত্ব উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ফুলবাড়ী ব্র্যাক অফিসে হাঁসের বাচ্চা পালন প্রশিক্ষণ ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযান চালিয়ে ২ লক্ষ ৪৬ হাজার টাকার মাদক আটক বালিয়াকান্দিতে যুদবল সদস্য সচিবকে জড়িয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন চাকসুর উদ্যোগে বিনামূল্যে লিগ্যাল এইড ক্যাম্প ও আইনি সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত আশাশুনিতে উপজেলা পর্যায়ে শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে স্টার্টাপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী বিষয় সভা অনুষ্ঠিত রূপগঞ্জে কারখানায় দুর্ধর্ষ ডাকাতি, অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকাসহ কোটি টাকার মালামাল লুট

চাকসুর উদ্যোগে বিনামূল্যে লিগ্যাল এইড ক্যাম্প ও আইনি সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

  • আপডেটের সময় : রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ৩ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) এর উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের আইনি সহায়তা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী ‘ফ্রি লিগ্যাল এইড ক্যাম্প, আইনি সচেতনতামূলক কর্মশালা এবং প্যানেল ডিসকাশন’ আজ রবিবার (১৪ জুন ২০২৬) বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বর লিগ্যাল এইড ক্যাম্প এবং ব্যবসায় প্রশাসন অনুষদ অডিটোরিয়ামে কর্মশালা অনুষ্ঠিত হয়। ফিতা কেটে লিগ্যাল এইড ক্যাম্প উদ্বোধন করেন চবি মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) ও রুটিন দায়িত্বপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) ও রুটিন দায়িত্বপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাকসুর ভিপি ইব্রাহীম হোসেন রনি। অনুষ্ঠানে সঞ্চালনা করেন চাকসুর আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক ফজলে রাব্বি তৌহিদ।

উদ্বোধনী পর্বে প্রধান অতিথির বক্তব্যে চবি মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন এমন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, সাধারণ শিক্ষার্থীদের আইনি অধিকার সম্পর্কে সচেতন করতে চাকসুর এ প্রয়াস সত্যিই প্রশংসনীয়। অনেক সময় সঠিক আইনি পরামর্শের অভাবে শিক্ষার্থীরা নানা জটিলতায় ভোগেন। দক্ষ আইনজীবীদের মাধ্যমে ক্যাম্পাসেই এ ধরনের সেবা ও কর্মশালার আয়োজন শিক্ষার্থীদের আত্মবিশ্বাস অনেক বাড়িয়ে দেবে।

বিশেষ অতিথির বক্তব্যে মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম এমন আয়োজনের জন্য চাকসুকে ধন্যবাদ জানান। পাশাপাশি ত্যাগের মানসিকতা নিয়ে আইনজীবীরা যে সেবার দেওয়ার জন্য ছুটে এসেছেন সেজন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, প্রশাসন সবসময় এ ধরনের ছাত্রবান্ধব ও গঠনমূলক কাজের পাশে থাকবে। এ উদ্যােগের মাধ্যমে শিক্ষার্থীরা সহযোগিতা এবং অনেক সমস্যার সমাধান পাবে। এছাড়া বিভিন্ন বিষয়ে সচেতন হতে পারবে। তিনি সবাইকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাকসুর ভিপি ইব্রাহীম হোসেন রনি। সভাপতির বক্তব্যে তিনি বলেন, চাকসু সবসময় সাধারণ শিক্ষার্থীদের অধিকার ও কল্যাণে কাজ করতে দায়বদ্ধ। শিক্ষার্থীদের আইনি সচেতনতা বৃদ্ধি এবং যেকোনো আইনি প্রয়োজনে দক্ষ আইনজীবীদের পরামর্শ সহজে পৌঁছে দিতেই আমাদের এই আয়োজন।

বিনামূল্যে দক্ষ আইনজীবীদের মাধ্যমে আইনি সেবা প্রদানের এই আয়োজনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য সার্টিফিকেট অব পার্টিসিপেশন, নেটওয়ার্কিং অপরচুনিটি, কুইজ কম্পিটিশন এবং বিশেষ পুরস্কারের আয়োজন করা হয়।

দিনব্যাপী এ আয়োজনে আমন্ত্রিত বিজ্ঞ আইনজীবী হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের আইনি পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর এডভোকেট মুহাম্মদ কবির হোসাইন, চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এডভোকেট সাইফুল আবেদীন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের এডভোকেট এ.কে. করিম, চট্টগ্রাম জেলা ও দায়রা জজ কোর্টের সহকারী পাবলিক প্রসিকিউটর এডভোকেট আবদুল্লাহ আল গালিব, চট্টগ্রাম জেলা জজ কোর্টের এডভোকেট এ.বি.এম. ওমর আলী এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের এডভোকেট আবু হানিফ।

সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত বুদ্ধিজীবী চত্বরে লিগ্যাল এইড ক্যাম্প এবং দুপুর ২টা থেকে ব্যবসায় প্রশাসন অনুষদ অডিটোরিয়ামে আইনি সচেতনতামূলক কর্মশালা ও প্যানেল ডিসকাশন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের হাতে বিশেষ পুরস্কার এবং অংশগ্রহণকারীদের মাঝে সার্টিফিকেট তুলে দেন অতিথিবৃন্দ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com