1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
বাংলাদেশ সেনাবাহিনী কাবাডি প্রতিযোগিতা ২০২৬ সমাপ্ত আশাশুনি মাধ্যমিক শিক্ষা অফিস ভবন নির্মানে অনিয়ম, কাজ বন্ধ রাখার নির্দেশ রূপগঞ্জে বসতভিটায় বালি ফেলার প্রতিবাদের থানায় গণঅভিযোগ ও মানববন্ধন জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে রূপগঞ্জে বিএনপির আনন্দ শোভাযাত্রা বেলকুচিতে ৩৬ জুলাই স্মরণে বিএনপির বর্ণাঢ্য বিজয় র‌্যালি রূপগঞ্জের রনি ডায়িং কারখানাকে শোকজ রূপগঞ্জের হাটাব চাঁদের টেক গ্রামের হাবিবার বিরুদ্ধে আদালতের হাজিরার নির্দেশ বান্দরবান বিজিবি সেক্টর সদর দপ্তর এর ব্যবস্থাপনায় বন্যা দুর্গতদের মাঝে মেডিকেল ক্যাম্পেইন এর মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে স্বপ্নপূরণ হলো রংপুরের গঙ্গাচড়া উপজেলার ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রী রায়ের বাংলাদেশ নৌবাহিনী প্রধানের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন COMMANDER, U S PACIFIC FLEET

ফুলবাড়ীতে দুই দিনব্যাপী নেতৃত্ব উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

  • আপডেটের সময় : রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ৯৭ বার ভিউ

বিশেষ সংবাদ :

(মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি)

ফুলবাড়িতে দুই দিনব্যাপী নেতৃত্ব উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত| গতকাল রবিবার নারীর নেতৃত্ব বিকাশ, অংশগ্রহণমূলক শাসনব্যবস্থা এবং কমিউনিটি পর্যায়ে কার্যকর নেতৃত্ব গড়ে তোলার লক্ষ্যে দুই দিনব্যাপী “নেতৃত্ব উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ” অনুষ্ঠিত হয়েছে|১৪-১৫ জুন ২০২৬ তারিখে দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে এ প্রশিক্ষণের আয়োজন করে ঈযৎরংঃরধহ ঈড়সসরংংরড়হ ভড়ৎ উবাবষড়ঢ়সবহঃ রহ ইধহমষধফবংয (ঈঈউই)-এর সমান আওয়াজ প্রকল্প|প্রশিক্ষণের উদ্বোধনী ও সমাপনী অধিবেশনে উপস্থিত ছিলেন ডা: সারোয়ার হোসেন ফুলবাড়ি উপজেলার উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এবং সাইফ আব্দুল্লাহ মোস্তাফিন উপজেলা কৃষি কর্মকর্তা|
এছাড়াও সমান আওয়াজ প্রকল্পের মনিটরিং অফিসার মো. ইসমে আজম বাধন প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষণ ও দিকনির্দেশনা প্রদান করেন|প্রশিক্ষণে সহায়তাকারী হিসেবে দায়িত্ব পালন করেন মোছা. খাদিজা আক্তার, এরিয়া ম্যানেজার, সমান আওয়াজ প্রকল্প, ফুলবাড়ি এবং মাহফুজা নাজনীন, এরিয়া ম্যানেজার, সমান আওয়াজ প্রকল্প, নবাবগঞ্জ, দিনাজপুর|দুই দিনব্যাপী প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের নেতৃত্বের মৌলিক ধারণা, আত্মবিশ্বাস বৃদ্ধি, কার্যকর যোগাযোগ কৌশল, সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ, স্থানীয় সরকার ব্যবস্থায় নারীর ভূমিকা, সমস্যা বিশ্লেষণ ও সমাধান, নেটওয়ার্কিং এবং ব্যক্তিগত নেতৃত্ব পরিকল্পনা বিষয়ে হাতে-কলমেপ্রশিক্ষণ প্রদান করা হয়| বিভিন্ন দলীয় আলোচনা, অভিজ্ঞতা বিনিময়, উপস্থাপনা ও অংশগ্রহণমূলক অনুশীলনের মাধ্যমে প্রশিক্ষণ পরিচালিত হয়|বক্তারা বলেন, নারীর নেতৃত্ব বিকাশ এবং স্থানীয় পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তাদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে| তারা অংশগ্রহণকারীদের অর্জিত জ্ঞান ও দক্ষতা নিজ নিজ এলাকায় কাজে লাগিয়ে সামাজিক পরিবর্তন এবংঅন্তর্ভুক্তিমূলক উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান|
উল্লেখ্য, সমান আওয়াজ প্রকল্পটি ঈড়ধফু ওহংঃরঃঁঃব, ঝঃ. ঋৎধহপরং ঢধারবৎ টহরাবৎংরঃু এবং এষড়নধষ অভভধরৎংঈধহধফধ-এর সহায়তায় বাস্তবায়িত হচ্ছে| প্রকল্পের মাধ্যমে নারীদের নেতৃত্ব বিকাশ, ক্ষমতায়ন এবং স্থানীয় শাসন ব্যবস্থায় তাদের কার্যকর অংশগ্রহণ বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে| ফুলবাড়ী উপজেলার কৃষি অফিসের হলরুমে নেতৃত্ব উন্নয়ন বিষয়ক নারীদেরকে নিয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত| আয়োজনে ছিলেন সমান আওয়াজ প্রকল্প, সিসিডিবি, ফুলবাড়ী, দিনাজপুর| সহযোগিতায় ছিলেন কেডি ইনষ্টিটিউট অফ সেন্ট ফ্র্যান্সিস জেভিআর ইউনির্ভাসিটি এবং গ্লোবাল এ্যাফেয়ার্স কানাডা| এ সময় প্রিন্ট মিডিয়ার সংবাদ কর্মী ও এনজিওর সকল কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন|

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com