1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫০
সংবাদ শিরোনাম:
চবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে পুলিশ সুপার, কুমিল্লার অংশগ্রহণ মাওলানা রুহুল আমিন বলেন বাংলাদেশের ইতিহাসে ৭ই নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’-এর গুরুত্ব অপরিসীম বালিয়াকান্দিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ফুলবাড়ী উপজেলার ৭ টি ইউনিয়ন পরিষদে ৭ ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করা হয়নি ফুলবাড়ীতে গীতা পাঠদানের উদ্বোধন মধ্যপাড়া পাথর খনিতে জিটিসি’র উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনে দোয়া ও মিলাদ মাহফিল ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬’ উপলক্ষ্যে বিএনসিসি ক্যাডেট এবং স্কাউটস দের মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন ৭ই নভেম্বরের চেতনা ভবিষ্যতে অগণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ করবে: চট্টগ্রামে জাসাসের আলোচনা সভায় রুহুল কবীর রিজভী ৭ই নভেম্বর সিপাহী-জনতার ঐক্যই বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের সূচনা করেছিল: চট্টগ্রামে জাসাসের আলোচনা সভায় প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

ফুলবাড়ীতে গীতা পাঠদানের উদ্বোধন

  • আপডেটের সময় : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ১ বার ভিউ

বিশেষ সংবাদ :

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের ফুলবাড়ীতে সনাতন কল্যাণ ট্রাস্ট এর বৈদিক শিক্ষা প্রচার কার্যক্রমের আওতায় গীতা পাঠদানের উদ্বোধন করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ফুলবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী আনন্দ কুমার গুপ্ত। এসময় সনাতন কল্যাণ ট্রাস্ট এর উপজেলা কমিটিও গঠন করা হয়।
গত শুক্রবার দুপুর ১২ টায় ফুলবাড়ী পৌর শহরের শ্রী শ্রী শিব মন্দির প্রাঙ্গনে গীতা পাঠদানের উদ্বোধন ও কমিটি গঠন করা হয়। শিব মন্দির কমিটির সাধারণ সম্পাদক মনোজ কুমার সাহা (টুনটুন) এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ফুলবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায় আনন্দ কুমার গুপ্ত।
সনাতন কল্যাণ ট্রাস্ট এর প্রতিষ্ঠাতা পরিচালক সোহাগ কুমার এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘোড়াঘাট উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক স্বরুপ কুমার সাহা, বিরামপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শান্ত কুমার কুন্ডু, ফুলবাড়ী পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি ধীরেন্দ্রনাথ সরকার, খয়েরবাড়ী ইউনিয়ন সভাপতি অনিল চন্দ্র সরকার, সুজাপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় চক্রবর্তী প্রমুখ।
এসময় ফিতা কেটে আনুষ্ঠানিক ভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি আনন্দ কুমার গুপ্ত। পরে সনাতন কল্যাণ ট্রাস্টের ২১ সদস্য বিশিষ্ট ফুলবাড়ী উপজেলা গঠন করা হয়। গঠিত কমিটিতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের ফুলবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক আনন্দ কুমার গুপ্ত কে সভাপতি হিসেবে ও পূজা উদযাপন পরিষদের খয়েরবাড়ী ইউনিয়ন সভাপতি অবসরপ্রাপ্ত সহকারি অধ্যাপক অনিল চন্দ্র সরকার কে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়।
প্রধান অতিথি আনন্দ কুমার গুপ্ত বলেন, ধর্মীয় শিক্ষা মানুষকে সকল অন্যায় থেকে বিরত রাখে। সনাতনী ছেলেমেয়েরা যাতে বৈদিক শিক্ষা অর্জন করে পরিবার, সমাজ ও দেশের কল্যাণে কাজ করতে পারে সে লক্ষ্যে এই পাঠদান কার্যক্রম শুরু হতে যাচ্ছে। পৌরসভা ও উপজেলায় ১হাজার বৈদিক ও নৈতিক শিক্ষা বই আনুষ্ঠানিক ভাবে বিতরণ করা হবে বলে জানান।

তারিখ: ০৭.১১.২০২৬

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com