1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
খাগড়াছড়ির পানছড়ি ও রামগড়ে সেনাবাহিনীর অভিযান: সশস্ত্র সংগঠনের সদস্য নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ প্রথম শ্রেণির পৌরসভা হলেও সেবার মানে প্রশ্ন, দুর্ভোগে ফুলবাড়ীবাসী ফুুলবাড়ীতে ফুল গাছ লাগাই স্লোগানে বৃক্ষ রোপন কর্মসুচি উদ্বোধন রূপগঞ্জে অভিযানে দুই শটগান ও ৩৮ রাউন্ড কার্তুজ উদ্ধার, অস্ত্র লুটচক্রের চার সদস্য গ্রেপ্তার প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি সফরে চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছেছেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ‘বুলেট ট্রেনে’ ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে আশাশুনিতে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ “Climate Leadership in a Shifting Global Landscape” শীর্ষক সেশনে অংশ নিয়ে বক্তব্য দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় রুজুকৃত মামলাসমূহের অগ্রগতি পর্যালোচনা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ১৭৬ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :
আজ সোমবার (১০ নভেম্বর ২০২৫ খ্রি.) সকাল ১০.০০ টায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) সদর দপ্তরের সম্মেলন কক্ষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় রুজুকৃত (০৫.০৮.২০২৪ খ্রিঃ তারিখের পরবর্তী) তদন্তাধীন মামলাসমূহের অগ্রগতি পর্যালোচনা বিষয়ক এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) ও অতিরিক্ত দায়িত্বে (অর্থ ও প্রশাসন) জনাব মোঃ হুমায়ুন কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্পেশাল প্রসিকিউটোরিয়াল অ্যাডভাইজার (এ্যাটর্নি জেনারেল সমমর্যাদা) জনাব এ্যাডভোকেট এহসানুল হক সমাজী।

সভায় তদন্তাধীন হত্যাসহ অন্যান্য মামলাসমূহের অগ্রগতি পর্যালোচনা করা হয়। মামলাসমূহের ডকেট, ভিডিও ফুটেজসহ সংশ্লিষ্ট সকল হালনাগাদ তথ্য উপস্থাপন করেন তদন্তকারী কর্মকর্তারা। এ সময় মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়।

সভা শেষে সভাপতি মহোদয় চলমান তদন্ত কার্যক্রমের মানোন্নয়ন, স্বচ্ছতা ও সময়োপযোগী সমাপ্তির ওপর গুরুত্বারোপ করেন এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মুহাম্মদ ফয়সাল আহম্মেদ (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) জনাব হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) জনাব নেছার উদ্দিন আহম্মেদ, পিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) জনাব মোঃ রইছ উদ্দিনসহ সিএমপি’র বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও মামলার তদন্তকারী কর্মকর্তাগণ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com