1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা স্বচ্ছতার সঙ্গে তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর নিকার বৈঠকে অনুমোদন: মোকামতলা উপজেলা গঠনে উচ্ছ্বসিত জনপদ নিকার বৈঠকে অনুমোদন: বগুড়া সিটি কর্পোরেশন গঠনে আনন্দের জোয়ার শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, সরকারের নির্বাচনি প্রতিশ্রুতির অতিগুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে খাল খনন হারানো এডমিট কার্ড উদ্ধার করে এসএসসি পরীক্ষার্থীর স্বপ্ন বাঁচালো সিএমপির ট্রাফিক উত্তর বিভাগ সংবেদনশীল কল ডিটেইলস ও এনআইডি তথ্য বিক্রির অভিযোগে অ্যাপ ডেভেলপারকে গ্রেফতার করেছে সিআইডি উত্তরাঞ্চলের আকাশে নতুন স্বপ্ন: বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর ও অত্যাধুনিক বিমানঘাঁটির কার্যক্রম শুরু উজবেকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করতে চায় বাংলাদেশ শিক্ষার্থীদের ওপর নির্যাতনকারী ও ‘গেস্টরুম-গণরুম’ কালচারের সাথে জড়িতদের বিচার এর দাবি করেছে ছাত্রদল চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

ফেনীতে ফেনী জেলা ইয়ুথ ফোরাম এর উদ্যোগে সেচ্ছাসেবকদের দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

  • আপডেটের সময় : শনিবার, ৯ মার্চ, ২০২৪
  • ৩৩৫ বার ভিউ

সরেজমিন প্রতিবেদন:
ফেনী জেলার যুব সেচ্ছাসেবী সংগঠন গুলোকে নিয়ে এক সাথে কাজ করার লক্ষ্যকে সামনে রেখে কাজ শুরু করেছে ফেনী জেলা ইয়ুথ ফোরাম। ফেনী জেলা ইয়ুথ ফোরাম এর সকল কাজে সহযোগীতার আশাবাদ ব্যাক্ত করেছে ভলান্টিয়ার সার্ভিস ওভারসীজ (vso) । তারই অংশ হিসেবে গতকাল ৮ মার্চ শুক্রবার ফেনী জেলা ইয়ুথ ফোরাম ও ভলান্টিয়ার সার্ভিস ওভারসীজ (vso) যৌথ ভাবে এক কর্মশালার আয়োজন করে । উক্ত কর্মশালা অনুষ্ঠিত হয় ফেনী গ্রামার স্কুল , একাডেমী রোড , ফেনীতে ।

উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভলান্টিয়ার সার্ভিস ওভারসীজ (vso) এর চট্টগ্রাম বিভাগের সমন্বয়ক জনাব ইমাম হোসেন । অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ফেনী জেলা ইয়ুথ ফোরাম এর সমন্বয়ক এম. এন. কে. রুবেল ও নারী উদ্যোক্তা ডা: রাজিয়া সুলতানা তমা। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ফেনী জেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের নেতা ও কর্মীরা ।

উক্ত কর্মশালার মূল আলোচ্য বিষয় ছিল অংশগ্রহনকারী সেচ্ছাসেবী কর্মীদের দক্ষতা উন্নয়ন, পরিবেশ উন্নয়ন ও দূষণ প্রতিরোধ, লিঙ্গ সমতা এবং ফেনী জেলা ইয়ুথ ফোরাম এর পূর্ণাঙ্গ কমিটি গঠন ।

অনুষ্ঠানে অংশ নিয়ে বক্তব্য রাখেন ভলান্টিয়ার সার্ভিস ওভারসীজ (vso) এর চট্টগ্রাম বিভাগের সমন্বয়ক জনাব ইমাম হোসেন । তিনি বলেন ভলান্টিয়ার সার্ভিস ওভারসীজ (vso)বাংলাদেশে কাজ করে যাচ্ছে ১৯৬৪ সাল থেকে । তারই অংশ হিসেবে ফেনী জেলার ৬ টি উপজেলায় কার্মকান্ড পরিচালনা করতে আগ্রহী ভলান্টিয়ার সার্ভিস ওভারসীজ (vso)। তারই অংশ হিসেবে এ জেলার প্রত্যন্ত এলাকার অবহেলিত ১টি প্রাথমিক বিদ্যালয়, ১টি মাধ্যমিক বিদ্যালয় এবং ১টি কমিউনিটি ক্লিনিক নিয়ে কাজ করা হবে । এ সকল প্রতিষ্ঠানের সমস্যা গুলো প্রথমে চিহ্নিত করা হবে । এ সকল প্রতিষ্ঠান যে সকল সুযোগ সুবিধা পাচ্ছে না তাও চিহ্নিত করা হবে । পরবর্তীতে ঔ সকল প্রতিষ্ঠানের সমস্যা গুলো সমাধানে ভূমিকা পালন করবে ভলান্টিয়ার সার্ভিস ওভারসীজ (vso)। এ সকল প্রতিষ্ঠানকে সারাদেশের জন্য মডেল হিসাবে গড়ে তোলা হবে ।

এ সকল প্রতিষ্ঠানের সমস্যা গুলো চিহ্নিত করা হবে ফেনী জেলা ইয়ুথ ফোরাম এর মূল কাজ । এবং এ সকল প্রতিষ্ঠানের আধুনিকায়ন কার্যক্রম পরিচালিত হবে ফেনী জেলা ইয়ুথ ফোরাম এর মাধ্যমে । এ লক্ষ্যকে সামনে রেখে গঠন করা হবে ৩১ সদস্য বিশিষ্ট ফেনী জেলা ইয়ুথ ফোরাম ।

অনুষ্ঠানে আমন্ত্রন পাওয়া বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের নেতা ও কর্মীরা তাদের নিজ নিজ সংগঠনের কার্যক্রম সম্পর্কে সকলকে অবহিত করেন । অনুষ্ঠানে আমন্ত্রন পাওয়া সকল ব্যাক্তি একযোগে ফেনী জেলা ইয়ুথ ফোরাম এর কার্যক্রমকে গতিশীল করার আশাবাদ ব্যাক্ত করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com