1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা স্বচ্ছতার সঙ্গে তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর নিকার বৈঠকে অনুমোদন: মোকামতলা উপজেলা গঠনে উচ্ছ্বসিত জনপদ নিকার বৈঠকে অনুমোদন: বগুড়া সিটি কর্পোরেশন গঠনে আনন্দের জোয়ার শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, সরকারের নির্বাচনি প্রতিশ্রুতির অতিগুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে খাল খনন হারানো এডমিট কার্ড উদ্ধার করে এসএসসি পরীক্ষার্থীর স্বপ্ন বাঁচালো সিএমপির ট্রাফিক উত্তর বিভাগ সংবেদনশীল কল ডিটেইলস ও এনআইডি তথ্য বিক্রির অভিযোগে অ্যাপ ডেভেলপারকে গ্রেফতার করেছে সিআইডি উত্তরাঞ্চলের আকাশে নতুন স্বপ্ন: বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর ও অত্যাধুনিক বিমানঘাঁটির কার্যক্রম শুরু উজবেকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করতে চায় বাংলাদেশ শিক্ষার্থীদের ওপর নির্যাতনকারী ও ‘গেস্টরুম-গণরুম’ কালচারের সাথে জড়িতদের বিচার এর দাবি করেছে ছাত্রদল চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

তথ্য চাওয়াকে কেন্দ্র করে দেশ রূপান্তরের সাংবাদিক কারাগারে

  • আপডেটের সময় : রবিবার, ১০ মার্চ, ২০২৪
  • ২৯৭ বার ভিউ

বিশেষ সংবাদ:
উপজেলার বিভিন্ন প্রকল্পের তথ্য চেয়ে আবেদন করার জেরে এক সাংবাদিককে মোবাইল কোর্ট বসিয়ে ছয় মাসের কারাদন্ড দিয়ে জেলে পাঠানোর অভিযোগ পাওয়া গেছে৷

অভিযোগ শেরপুর জেলার নকলা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া উম্মুল বানিনের বিরুদ্ধে৷ কারাগারে আটক ওই সাংবাদিকের নাম শফিউজ্জামান রানা। তিনি দৈনিক দেশ রূপান্তর পত্রিকার নকলা উপজেলা প্রতিনিধি।

বিষয়টিকে স্বাধীন সাংবাদিকতার প্রতি হুমকি উল্লেখ করে সংশ্লিষ্টরা৷ তারা বলছেন, এমন ঘটনায় ব্যক্তিস্বার্থে আইন-আদালত ব্যবহার হয়েছে৷ যদিও ইউএনও এমন দাবি অস্বীকার করছেন৷

এদিকে সাংবাদিক নেতারা অবিলম্বে এই সাংবাদিক দেওয়ার না হলে আন্দোলন নামার কথা জানিয়েছেন৷

ঘটনার তদন্ত করার কথা জানিয়েছে তথ্য কমিশন৷

সাংবাদিকের স্ত্রী বন্যা আক্তার বলেন, ‘‘গত মঙ্গলবার তিনি (শফিউজ্জামান রানা) উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে তথ্য সংগ্রহের জন্য গিয়েছিলেন৷ আগেই তিনি এজন্য তথ্য অধিকার আইনে আবেদন করেছিলেন৷ আমার কাছে ওই আবেদনের একটি কপি আছে৷ তাতে তিনি বার্ষিক উন্নয়ন কর্মসূচির বিভিন্ন প্রকল্পের কম্পিউটার ও ল্যাপটপ কেনাসহ আরো কিছু তথ্য চেয়েছিলেন৷ ওই দিন দুপুরে ওই তথ্য পাওয় না পাওয়া নিয়ে কথা কাটাকাটির জেরে ইউএনও মোবাইল কোর্ট বসিয়ে তাকে ছয় মাসের কারাদণ্ড দিয়ে জেলে পাঠিয়ে দেন৷’’

‘‘আমি তার এখনো জামিনের ব্যবস্থা করাতে পারিনি৷ কারাগারে গিয়ে দেখা করেছি৷ তিনি কারাগারে থাকলে আমার দুই সন্তান নিয়ে বিপদে পড়ে যাব৷ তিনি ছাড়া আমাদের পরিবারে উপার্জন করার আর কেউ নেই৷ তাকে অন্যায়ভাবে আটক করা হয়েছে৷ আমি তার মুক্তি চাই,’’ বলেন বন্যা আক্তার৷

তবে ইউএনও সাদিয়া উম্মুল বানিন দাবি করেন, ‘‘তথ্য চাওয়ার কারণে নয়, তিনি আমার সহকারি প্রশাসনিক কর্মকর্তা

শিলা আক্তারের সঙ্গে অশোভন আচরন করেন৷ তিান নিজেই তার রুমে ঢুকে ফাইলপত্র ধরেন৷ আমি তখন পাশের রুমে একটি মিটিংয়ে ছিলাম৷ বাইরে প্রচন্ড হট্টগোল হচ্ছিল৷ কয়েকজন রানা সাহেবকে থামানোর চেষ্টা করেন৷ আমি বের হয়ে দেখি তাকে কোনোভাবে থামানো যাচ্ছিল না৷ সে অশ্রাব্য ভাষায় কথা বলছিলো৷ তখন আমি আমার এসি ল্যান্ডকে ডাকি৷ সে এসেও থামাতে পারেনি৷ তারপর আমার গোপন সহকারির অভিযোগের ভিত্তিতে মোবাইল কোর্ট তাকে ছয় মাসের কারদণ্ড দেয়৷ অফিস চালানোর জন্য এছাড়া আমার উপায় ছিলো না৷ তিনি চলে গেলে তাকে শাস্তি দেয়া হতো না৷’’

প্রকল্পের কম্পিউটার ও ল্যাপটপ কেনাসহ আরো কিছু তথ্য চেয়েছিলেন: বন্যা আক্তার

তবে তিনি স্বীকার করেন, ওই সাংবাদিক তথ্যের জন্য আবেদন করেছিলেন৷ ইউএনও বলেন, ‘‘তিনি (শফিউজ্জামান রানা) এডিপি ও জাইকা প্রকল্পের তথ্যের জন্য আবেদন করেছিলেন৷ কিন্তু আমি এখানে এসেছি ছয় মাস হলো৷ ওই ধরনের প্রকল্পের সঙ্গে আমি এখনো কাজ করিনি৷ আর আগের তথ্য আমার কাছে নাই৷ ওটা জাইকার কাছে থাকে৷’’

ইউএনও যেই এসি ল্যান্ডকে ডেকে আনেন তার নাম মো. শিহাবুল আরিফ৷ নির্বাহী ম্যাজিষ্ট্রেট হিসাবে তিনিই তাৎক্ষণিকভাবে মোবাইল কোর্ট পরিচালনা করে সাংবাদিককে ছয় মাসের কারাদণ্ড দেন৷

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com