বিশেষ প্রতিবেদন :
যশোর এবং ঝিনাইদহ জেলায় সেনাবাহিনীর যৌথ অভিযানে ১টি পিস্তল, ৩২ রাউন্ড পিস্তল এ্যামুনিশন এবং ১২টি ককটেল বোমা উদ্ধার: গ্রেফতার ০১।
গতকাল মধ্যরাতে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যশোর জেলার অভয়নগর থানাধীন নওয়াপাড়া পৌরসভার নুরবাগ এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযানে রাকিব সরদার (২৭)কে গ্রেফতার করা হয়। অভিযানে ১টি পিস্তল, ১টি পিস্তল ম্যাগাজিন, ৩২ রাউন্ড পিস্তল এ্যামুনিশন এবং সন্ত্রাসী কাজে ব্যবহৃত দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
অন্যদিকে, একই সময়ে ঝিনাইদহ জেলার হরিনাকুন্ড থানাধীন মন্ডলতলা গ্রামে একটি যৌথ অভিযানে একটি বাড়ির আঙিনায় খড়কুটার ভেতর হতে ১২টি ককটেল বোমা উদ্ধার করা হয়।
জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান অব্যাহত রয়েছে। অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য নিকটস্থ সেনাক্যাম্প অথবা যে কোন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিকট প্রদান করুন।
Leave a Reply