1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা স্বচ্ছতার সঙ্গে তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর নিকার বৈঠকে অনুমোদন: মোকামতলা উপজেলা গঠনে উচ্ছ্বসিত জনপদ নিকার বৈঠকে অনুমোদন: বগুড়া সিটি কর্পোরেশন গঠনে আনন্দের জোয়ার শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, সরকারের নির্বাচনি প্রতিশ্রুতির অতিগুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে খাল খনন হারানো এডমিট কার্ড উদ্ধার করে এসএসসি পরীক্ষার্থীর স্বপ্ন বাঁচালো সিএমপির ট্রাফিক উত্তর বিভাগ সংবেদনশীল কল ডিটেইলস ও এনআইডি তথ্য বিক্রির অভিযোগে অ্যাপ ডেভেলপারকে গ্রেফতার করেছে সিআইডি উত্তরাঞ্চলের আকাশে নতুন স্বপ্ন: বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর ও অত্যাধুনিক বিমানঘাঁটির কার্যক্রম শুরু উজবেকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করতে চায় বাংলাদেশ শিক্ষার্থীদের ওপর নির্যাতনকারী ও ‘গেস্টরুম-গণরুম’ কালচারের সাথে জড়িতদের বিচার এর দাবি করেছে ছাত্রদল চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

চবি উপাচার্যের সঙ্গে চীনের Guangzhou Great Power Smart Energy & Technology Co. Ltd. এর প্রতিনিধিদলের সাক্ষাৎ

  • আপডেটের সময় : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮৫ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার এর সঙ্গে শুক্রবার (৩০ জানুয়ারি ২০২৬) বিকাল ৪টায় চবি উপাচার্য দপ্তরে সাক্ষাৎ করেছেন চীনের Guangzhou Great Power Smart Energy & Technology Co. Ltd. এর প্রতিনিধিদল। সাক্ষাৎকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সৌর বিদ্যুৎ (solar electricity) ও ব্যাটারি স্টোরেজভিত্তিক নবায়নযোগ্য বিদ্যুৎ ব্যবস্থায় সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। তারা সৌর বিদ্যুৎ সংরক্ষণ (battery energy storage) প্রযুক্তিতে গ্রেট পাওয়ার-এর দক্ষতা এবং আন্তর্জাতিক সৌর সেল নির্মাতাদের সঙ্গে তাদের নেটওয়ার্ক ব্যবহার করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিদ্যুৎ ব্যবস্থাকে নবায়নযোগ্য সৌর বিদ্যুৎভিত্তিক রূপান্তরের আগ্রহ প্রকাশ করেন।

প্রতিনিধিদল বাংলাদেশে গ্রেট পাওয়ার-এর ব্যবসায়িক কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনার কথা উল্লেখ করে জানান যে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিদ্যুৎ ব্যবস্থায় সৌর বিদ্যুৎ ও ব্যাটারি স্টোরেজ সংযুক্ত করে বিনিয়োগ করতে তারা আগ্রহী। এক্ষেত্রে তারা CAPEX (ক্যাপিটাল এক্সপেনডিচার) এবং OPEX (অপারেশনাল এক্সপেনডিচার)—উভয় মডেলে প্রকল্প বাস্তবায়নের প্রস্তাব তুলে ধরেন। গ্রেট পাওয়ার-এর প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন ক্রিস লি, হেড অব সাপ্লাই চেইন, গ্রেট পাওয়ার এবং জ্যাক্স হাও, রিনিউএবল এনার্জি সল্যুশন ইঞ্জিনিয়ার, গ্রেট পাওয়ার।

মাননীয় উপাচার্য এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিদ্যুৎ চাহিদা, বিদ্যমান অবকাঠামো এবং সম্ভাব্য স্থাপনাস্থল বিবেচনায় একটি পূর্ণাঙ্গ ফিজিবিলিটি সার্ভে পরিচালনা করে সুস্পষ্ট ও বাস্তবসম্মত প্রকল্প প্রস্তাব উপস্থাপনের জন্য গ্রেট পাওয়ার প্রতিনিধিদলকে অনুরোধ জানান।

আলোচনায় মাননীয় উপাচার্যের সঙ্গে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মোহাম্মদ মোশাররফ হোসেন, পরিচালক, ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস (IFESCU) এবং পরিচালক, ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (IQAC)। তিনি সৌর বিদ্যুৎ বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বর্তমান অবস্থান, টেকসই উন্নয়ন ভাবনা এবং পরিবেশবান্ধব ক্যাম্পাস গঠনে বিশ্ববিদ্যালয়ের অগ্রাধিকার তুলে ধরেন।

সাক্ষাৎ শেষে উভয় পক্ষ সৌর বিদ্যুৎ খাতে কারিগরি মূল্যায়ন ও ভবিষ্যৎ সহযোগিতা এগিয়ে নিতে নিয়মিত যোগাযোগ বজায় রাখার বিষয়ে একমত পোষণ করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com