বিশেষ প্রতিবেদন :
ঢাকা ৬ ফেব্রুয়ারি ২০২৬ (শুক্রবার): আজ সকালে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী যৌথ অভিযান পরিচালনা করে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে সন্ত্রাসী পিচ্ছি মাসুম ও তার তিন সহযোগী নাসির, রাজু, নাঈম কে অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য সরঞ্জামাদিসহ গ্রেপ্তার করা হয়। এই অভিযানে ০২ টি পিস্তল, ০১ টি রিভলবার, ০১ টি ডামি পিস্তল, ০৩ রাউন্ড পিস্তল এ্যামুনিশন, ০৩ টি ওয়াকি-টকি, মাদকদ্রব্য, নগদ অর্থ ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
আসন্ন নির্বাচনকে সামনে রেখে জননিরাপত্তা নিশ্চিতকল্পে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান পরিচালিত হচ্ছে। অপরাধমূলক কর্মকাণ্ডের যেকোনো তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা যেকোনো আইন-শৃঙ্খলা বাহিনীর নিকট প্রদান করুন।
Leave a Reply