1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
ফেনী সদর উপজেলায় যৌথ অভিযানে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার স্বরাষ্ট্র উপদেষ্টার পুলিশ হেডকোয়ার্টার্সের অপারেশন কন্ট্রোল রুম ও ডিএমপি’র থানা পরিদর্শন কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলায় পৃথক যৌথ অভিযানে অবৈধ অস্ত্র উদ্ধার কক্সবাজার জেলার উখিয়া উপজেলায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ সন্ত্রাসী আটক চবি উপাচার্যের সঙ্গে ইউনুস ফাউন্ডেশন ফর সোশ্যাল বিজনেস চায়না-এর প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ব্রাহ্মণবাড়িয়া জেলায় সেনাবাহিনীর যৌথ অভিযানে শটগান উদ্ধার: গ্রেফতার ১ চবির কেন্দ্রীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কারা অধিদপ্তরকে ১৩ হাজার ধর্মীয় বই উপহার দিচ্ছে ধর্ম মন্ত্রণালয়- স্বরাষ্ট্র উপদেষ্টা কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) প্রভাব এবং বাংলাদেশে বিমানবন্দরসমূহের করণীয় সম্পর্কে প্রশিক্ষণ কর্মশালা আয়োজন মাগুরা সদরে যৌথ অভিযানে ০২টি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও এ্যামুনিশন উদ্ধার

স্বরাষ্ট্র উপদেষ্টার পুলিশ হেডকোয়ার্টার্সের অপারেশন কন্ট্রোল রুম ও ডিএমপি’র থানা পরিদর্শন

  • আপডেটের সময় : বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

ঢাকা (১১ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রি.):

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) আজ সকালে পুলিশ হেডকোয়ার্টার্সের অপারেশন কন্ট্রোল রুম এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)’র নিউমার্কেট ও মোহাম্মদপুর থানা পরিদর্শন করেন।

পুলিশ হেডকোয়ার্টার্সের অপারেশন কন্ট্রোল রুম পরিদর্শনকালে উপদেষ্টা সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জাতীয় নির্বাচন উপলক্ষ্যে বাংলাদেশ পুলিশ গৃহীত নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন। এসময় তিনি বডি ওর্ণ ক্যামেরার কার্যক্রম পরিদর্শন করেন। পরিদর্শনকালে আইজিপি বাহারুল আলম বিপিএম এবং অতিরিক্ত আইজিগণ উপস্থিত ছিলেন।

নিউমার্কেট ও মোহাম্মদপুর থানা পরিদর্শনকালে উপদেষ্টা পুলিশ সদস্যদের সততা, দক্ষতা ও আন্তরিকতার সঙ্গে নির্বাচনি দায়িত্ব পালনের নির্দেশ দেন। তিনি এসময় নির্বাচনে কোনো ভোটকেন্দ্রে ব্যালট বাক্স ছিনতাই, জাল ভোট প্রদান সহ কোনো ধরনের অনিয়ম ঘটলে তার জন্য সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচনি কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি দেন।

উপদেষ্টা পরে রাজধানীর টিচার্স ট্রেনিং কলেজ কেন্দ্র পরিদর্শন করেন যেখান থেকে ঢাকার বিভিন্ন আসনের নির্বাচনি সামগ্রী বিতরণ করা হচ্ছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com