1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
ঢাকা-সিলেট মহাসড়কের ফুটপাত দখলে হকার, পেছনে মার্কেট মালিক ও পুলিশের ছত্রছায়ার অভিযোগ পাইকগাছায় জেলা প্রশাসকের পক্ষে ভূমি অধিগ্রহণের চেক বিতরণ রূপগঞ্জে কারখানায় ডাকাতির ঘটনায় মালামাল উদ্ধার \ গ্রেফতার ২ প্রধানমন্ত্রী তারেক রহমান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের মধ্যকার একটি দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে চবিতে দুই দিনব্যাপী ‘ইয়ুথ জার্নালিজম প্রোগ্রাম’ এর সমাপনী অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ, রাসায়নিক অস্ত্র কনভেনশনের ২৬ তম সাধারণ সভা অনুষ্ঠিত রাজবাড়ীতে তিন বেসরকারি ক্লিনিককে ১৫ হাজার টাকা জরিমানা রূপগঞ্জে স্বেচ্ছাসেবক দলের স্বেচ্ছাশ্রমে ও অর্থায়নে ভাঙা সড়ক মেরামত আশাশুনিতে ইউপি চেয়ারম্যানসহ ৬ জন গ্রেফতার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা পূর্বের বিবাহ গোপন করায় যৌতুক মামলায় শিক্ষক কারাগারে

চট্টগ্রাম মহানগর পুলিশের উদ্যোগে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা সিসিটিভি মনিটরিং এর আওতায় আনয়ন কার্যক্রমের শুভ উদ্বোধন

  • আপডেটের সময় : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ১২১ বার ভিউ

প্রেস রিলিজ:

আজ ০৮ মার্চ ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখে বিকাল ০৩.০০ ঘটিকায় চট্টগ্রাম দামপাড়াস্থ কন্ট্রোল রুমে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা সিসিটিভি মনিটরিং এর আওতায় আনয়ন কার্যক্রমের শুভ উদ্বোধন করেন সিএমপি কমিশনার জনাব হাসিব আজিজ বিপিএম মহোদয়। এসময় তিনি আনুষ্ঠানিকভাবে ফলক উন্মোচন করেন। সমন্বিত মনিটরিং কার্যক্রমে চট্টগ্রাম মহানগরের ০৯ টি থানাধীন মোট ৮১ টি পয়েন্টে সর্বমোট ২৬৯ টি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে কমিশনার বলেন, নগরীর আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রতিরোধ এবং নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিসিটিভি মনিটরিং ব্যবস্থার মাধ্যমে নগরীর গুরুত্বপূর্ণ স্থানসমূহ সার্বক্ষণিক নজরদারির আওতায় আসবে, যা অপরাধ দমন ও দ্রুত তদন্ত কার্যক্রম পরিচালনায় সহায়ক ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, সিসিটিভি ক্যামেরা ব্যবস্থার মাধ্যমে নগরীর বিভিন্ন থানার গুরুত্বপূর্ণ পয়েন্টসমূহ কেন্দ্রীয়ভাবে পর্যবেক্ষণ করা সম্ভব হবে। এতে করে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা সহজ হবে। উদ্বোধন শেষে পুলিশ কমিশনার সংশ্লিষ্ট কর্মকর্তাদের এ মনিটরিং কার্যক্রম কার্যকরভাবে পরিচালনার নির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠানে সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ও অতিরিক্ত দায়িত্বে (অর্থ ও প্রশাসন) জনাব ওয়াহিদুল হক চৌধুরী; উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মোঃ ফেরদৌস আলী চৌধুরী, বিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) সহ সিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com