1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
ঢাকা-সিলেট মহাসড়কের ফুটপাত দখলে হকার, পেছনে মার্কেট মালিক ও পুলিশের ছত্রছায়ার অভিযোগ পাইকগাছায় জেলা প্রশাসকের পক্ষে ভূমি অধিগ্রহণের চেক বিতরণ রূপগঞ্জে কারখানায় ডাকাতির ঘটনায় মালামাল উদ্ধার \ গ্রেফতার ২ প্রধানমন্ত্রী তারেক রহমান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের মধ্যকার একটি দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে চবিতে দুই দিনব্যাপী ‘ইয়ুথ জার্নালিজম প্রোগ্রাম’ এর সমাপনী অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ, রাসায়নিক অস্ত্র কনভেনশনের ২৬ তম সাধারণ সভা অনুষ্ঠিত রাজবাড়ীতে তিন বেসরকারি ক্লিনিককে ১৫ হাজার টাকা জরিমানা রূপগঞ্জে স্বেচ্ছাসেবক দলের স্বেচ্ছাশ্রমে ও অর্থায়নে ভাঙা সড়ক মেরামত আশাশুনিতে ইউপি চেয়ারম্যানসহ ৬ জন গ্রেফতার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা পূর্বের বিবাহ গোপন করায় যৌতুক মামলায় শিক্ষক কারাগারে

বাংলাদেশ বিমান বাহিনীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে বৃহৎ জনসচেতনতামূলক কর্মসূচি

  • আপডেটের সময় : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ৭৮ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :
ঢাকা,১৪ মার্চ: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর উদাত্ত আহ্বানে দেশব্যাপী ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে বিশেষ জাতীয় অভিযানের সূচনা হয়েছে। এই দৃপ্ত অভিযানে সংহতি প্রকাশ করে শনিবার (১৪ -০৩-২০২৬) সম্মানিত বিমান বাহিনী প্রধান এর সার্বিক দিকনির্দেশনায় বিমান বাহিনীর বিভিন্ন ঘাঁটি, স্টেশন, ইউনিট এবং তৎসংলগ্ন এলাকায় ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে বিশেষ জনসচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন করা হয়।
এরই ধারাবাহিকতায়, বাংলাদেশ বিমান বাহিনীর ঢাকা, চট্রগ্রাম, যশোর, কক্সবাজার, এবং টাঙ্গাইল এ অবস্থিত ঘাঁটিসমূহের এয়ার অধিনায়কগণ এবং স্টেশন, ইউনিটের (মৌলভীবাজার, শমশেরনগর, বগুড়া) অধিনায়কগণদের সার্বিক তত্ত্বাবধানে ঘাঁটি, স্টেশন, ইউনিট এবং তৎসংলগ্ন এলাকায় সচেতনতামূলক ব্রিফিং, র‍্যালি, পরিচ্ছন্নতা অভিযান এবং ফগিং কার্যক্রম পরিচালিত হয়। এছাড়া বিভিন্ন স্থানে জমে থাকা আবর্জনা অপসারণ, পানি জমে থাকার সম্ভাব্য স্থানসমূহ পরিষ্কার করতঃ মশার প্রজননস্থল ধ্বংস করা হয়। পাশাপাশি ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সংশ্লিষ্ট সকলের মাঝে লিফলেট বিতরণ করা হয়। উক্ত জনসচেতনতামূলক কর্মসূচিসমূহে স্ব স্ব ঘাঁটি, স্টেশন ও ইউনিটসমূহের এয়ার অধিনায়ক এবং অধিনায়কগণসহ সকল পদবির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ বিমান বাহিনী ভবিষ্যতেও ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে এ ধরনের বৃহৎ পরিসরে সমন্বিত পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com