1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
কুমিল্লায় আর্মি মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন ও হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন দেশের ৪২ টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সাথে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ গ্লোবাল ফ্রড সামিটে অংশ নিতে ভিয়েনায় যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সিআইডিতে আধুনিক ও উন্নতমানের ডিউটি ভেস্ট বিতরণ প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে কৃষক কার্ড বিষয়ক বৈঠক অনুষ্ঠিত হয়েছে রাষ্ট্রের স্বার্থে সদা প্রস্তুত বাংলাদেশ নৌবাহিনী বাংলাদেশ বিমান বাহিনীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে বৃহৎ জনসচেতনতামূলক কর্মসূচি ‘তদবির নয়, সরকার সব ক্ষেত্রে মেধার গুরুত্ব দেবে’ – মির্জা ফখরুল ঈদে সর্বোচ্চ সক্ষমতা নিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন সড়ক ও সেতু, রেল এবং নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।

গ্লোবাল ফ্রড সামিটে অংশ নিতে ভিয়েনায় যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী

  • আপডেটের সময় : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ৮ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :
ঢাকা (১৫ মার্চ, ২০২৬ খ্রি.):

ইউএনওডিসি (United Nations Office on Drugs and Crime) ও ইন্টারপোল (International Criminal Police Organization)-এর যৌথ আয়োজনে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অনুষ্ঠতিব্য দুই দিনব্যাপী (১৬-১৭ মার্চ, ২০২৬) গ্লোবাল ফ্রড সামিট ২০২৬-এ অংশ নিতে ভিয়েনায় যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

ভিয়েনা ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে অনুষ্ঠিতব্য এ সামিটে মন্ত্রী ০৫ (পাঁচ) সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।

সামিটের উদ্বোধনী ও প্লেনারি সেশন সহ মন্ত্রী ‘Global Fraud Response Mechanism’ শীর্ষক উচ্চ পর্যায়ের রাউন্ডটেবিল বৈঠক ও ‘National Commitments/Pledges on Combating Fraud’ শীর্ষক উচ্চ পর্যায়ের বিশেষ সেশনে প্যানেলিস্ট হিসেবে অংশগ্রহণ করবেন।

তাছাড়া মন্ত্রী সাইডলাইন ইভেন্টের অংশ হিসেবে UNODC এর নির্বাহী পরিচালক John Brandolino এবং যুক্তরাজ্যের স্বরাষ্ট্র দফতরের প্রতিমন্ত্রী Rt Hon Lord Hanson এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন।

উল্লেখ্য, মন্ত্রী সামিটে অংশ নিতে আজ ১৫ মার্চ ২০২৬ তারিখ বিকাল ০৪:৫০ টায় ইথিওপিয়ান এয়ারলাইনসের ET 679 ফ্লাইট যোগে ঢাকার হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন। সামিট শেষে তিনি আগামী ২০ মার্চ ২০২৬ তারিখ ভোর ০৫:৩৫টায় তার্কিশ এয়ারলাইনসের TK 712 নং ফ্লাইটে ঢাকায় প্রত্যাবর্তন করবেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com