বিশেষ প্রতিবেদন :
সিএমপি’র কোতোয়ালী থানা পুলিশ কর্তৃক ১৬ মামলার আসামী এবং তালিকাভুক্ত দুর্ধর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজ জানে আলম গ্রেফতার।
সিএমপি’র দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া মহোদয়ের সার্বিক দিক-নির্দেশনায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) ও এসি(কোতোয়ালী জোন) এর তত্ত্বাবধানে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ আফতাব উদ্দিন এর নেতৃত্বে এসআই(নিঃ)/নাঈমুর রহমান তুহিন, ও সঙ্গীয় ফোর্সসহ কোতোয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করাকালে ১৫ মার্চ ২০২৬ খ্রিষ্টাব্দ সময় ১৮:৫৫ ঘটিকায় কোতোয়ালী থানাধীন কোতোয়ালী মোড়স্থ সুন্দরশাহ মাজারের দক্ষিণ পাশে পাকা রাস্তার উপর হতে ১৬ মামলার আসামী এবং তালিকাভুক্ত দুর্ধর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজ ১। মোঃ জানে আলম (টেম্পু জানে আলম) (৪৩), পিতা-মৃত গুরা মিয়া, মাতা-সরুজ্জামান, সাং-পশ্চিম কেশুয়া, ০১নং ওয়ার্ড, থানা-চন্দনাইশ, জেলা-চট্টগ্রাম, গ্রেফতার পূর্বক থানায় নিয়ে আসা হয় । আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Leave a Reply