1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
নিরাপদ ঈদ যাত্রা ও শান্তিপূর্ণ ঈদ উদযাপন নিশ্চিতকল্পে সারা দেশে সেনাবাহিনীর কার্যক্রম পরিচালনা এবারের ঈদযাত্রা স্বস্তির ও আনন্দদায়ক হবে — নৌ পরিবহণ প্রতিমন্ত্রী রাজিব আহসান ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না — সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল ১৬ মামলার আসামী এবং তালিকাভুক্ত দুর্ধর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজ জানে আলম গ্রেফতার পাকিস্তানের বিপক্ষে শ্বাসরুদ্ধকর জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন কুমিল্লায় আর্মি মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন ও হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন দেশের ৪২ টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সাথে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ গ্লোবাল ফ্রড সামিটে অংশ নিতে ভিয়েনায় যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সিআইডিতে আধুনিক ও উন্নতমানের ডিউটি ভেস্ট বিতরণ

এবারের ঈদযাত্রা স্বস্তির ও আনন্দদায়ক হবে — নৌ পরিবহণ প্রতিমন্ত্রী রাজিব আহসান

  • আপডেটের সময় : বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ৪ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :
নৌ পরিবহণ মন্ত্রণালয় ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী রাজিব আহসান বলেছেন, আমাদের মন্ত্রণালয়ের কর্মকর্তাসহ পুলিশ বিভাগ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দিনরাত অক্লান্ত পরিশ্রম করছেন৷ আমরাও চেষ্টা করছি মানুষের স্বস্তির জায়গা ফিরিয়ে আনার জন্য।

মঙ্গলবার (১৭ মার্চ) দিবাগত রাতে ঈদযাত্রার সার্বিক পরিস্থিতি নিয়ে যমুনা সেতু পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, এই রাস্তায় কোথাও যানজট পাইনি৷ বুধবার গার্মেন্টস ছুটি হবে, আমরা খুবই আশাবাদী এইরকম পরিস্থিতি বুধবারও থাকবে। বুধবার যদি পার হয়ে যায় ইনশাআল্লাহ এবারের ঈদযাত্রা স্বস্থির ও আনন্দদায়ক হবে।

তিনি বলেন, আমরা মালিকপক্ষের সঙ্গে কথা বলেছি। এবার ১০ ভাগ ভাড়া কম নেওয়া হচ্ছে। প্রতিটি নৌযানে তা টাঙিয়ে দেওয়া হয়েছে। সকলেই মিলে আমরা এ যাত্রাটি নির্বিঘ্ন করার চেষ্টা করছি৷ এখন পর্যন্ত আমরা তেমন কোনো অভিযোগ পাইনি। যদি পাই সে বিষয়ে কার্যক্রর ব্যবস্থা করব। অতিরিক্ত ভাড়া কিংবা অনৈতিক কোনো কিছুর সুযোগ নেই৷

তিনি আরও বলেন, আমরা যমুনা নদীকে হারিয়ে যেতে দিব না। এখানে আমরা খনন কাজ চালাবো। সড়ক ও রেলপথের পাশাপাশি নৌপথ যাতে চালু থাকে একইসঙ্গে প্রত্যাকটি খাল ও নদী সঠিকভাবে প্রবাহিত হয় বিষয়টি আমাদের নজরে থাকবে। আমরা এ বিষয় নিয়ে কাজ করব।

এ সময় উপস্থিত ছিলেন- যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার শরীফ রেজওয়ান, ফোজিয়া হাবিব খান ও কালিহাতি উপজেলার নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com