বিশেষ প্রতিবেদন :
“*সিদ্ধ লাউ পাতায় ইফতার, শুধু পানিতে সেহরি*”- শীর্ষক একটি প্রতিবেদন সংবাদমাধ্যমে প্রচারিত হলে তা বিএনপি’র চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’- এর প্রধান পৃষ্ঠপোষক মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান- এর দৃষ্টিগোচর হয়। তিনি সংগঠনটির আহবায়ক আতিকুর রহমান রুমনকে অসহায় পরিবারের পাশে দাঁড়াতে নির্দেশ দেন।
অতঃপর আজ ২০ মার্চ (শুক্রবার) সকাল ১১ ঘটিকায় নাটোরের নলডাঙ্গার আঁচড়াখালি সংলগ্ন এলাকায় গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের নেতৃত্বে অসহায় সেলিনা বেগমের পরিবারের সাথে সাক্ষাৎ করতে যায় ‘আমরা বিএনপি পরিবার’- এর একটি প্রতিনিধি দল।
এ সময় প্রতিনিধি দলটি সেলিমা বেগমের পরিবারের সদস্যদের খোঁজ নেন। বিএনপি’র চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সহমর্মিতার বার্তা পৌঁছে দিয়ে ঈদের শুভেচ্ছা উপহার দেন এবং সর্বদা পাশে থাকার প্রত্যায় ব্যক্ত করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন- ” আমরা বিএনপি পরিবার “- এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সংগঠনটির সদস্য শাকিল আহমেদ, রুবেল আমিন সহ স্থানীয় নেতৃবৃন্দ।
উল্লেখ্য, ‘সিদ্ধ লাউ পাতায় ইফতার, শুধু পানিতে সেহরি, একটি অসহায় পরিবারের কঠিন সংগ্রাম’- শীর্ষক প্রতিবেদনের প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর পরামর্শে ‘আমরা বিএনপি পরিবার’- এর প্রতিনিধি দল অসহায় সেলিনা বেগমের পরিবারের কাছে ঈদ উপহার পৌঁছে দিল।
মার্চ ২০, ২০২৬
Leave a Reply