বিশেষ প্রতিবেদন :
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় খামাবিল ও গোলডুবা বিলের সংযোগ খাল খননের উদ্যোগ নিয়েছে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা। প্রধানমন্ত্রী তারেক রহমানের খাল খনন কর্মসূচি উদ্বোধনের পর এই উদ্যোগ নেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক কর্মসংস্থান বিষয়ক সম্পাদক খন্দকার আল আশরাফ মামুন।
সোমবার (২৩ মার্চ) সকাল ৮টা থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খাল খনন শুরু করেন ।
প্রসঙ্গত, প্রধানমন্ত্রী তারেক রহমান গত ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলার সাহাপাড়ায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করেন।
কোদাল দিয়ে মাটি কেটে তিনি এ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন। উদ্বোধন শেষে তিনি খালের পাড়ে একটি গাছ লাগান।
বর্তমান সরকারের নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী, আগামী পাঁচ বছরে সারা দেশে ২০ হাজার কিলোমিটার নদী, নালা, খাল ও জলাধার খনন ও পুনঃখননের পরিকল্পনা নেওয়া হয়েছে।
Leave a Reply