1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
ঢাকা-সিলেট মহাসড়কের ফুটপাত দখলে হকার, পেছনে মার্কেট মালিক ও পুলিশের ছত্রছায়ার অভিযোগ পাইকগাছায় জেলা প্রশাসকের পক্ষে ভূমি অধিগ্রহণের চেক বিতরণ রূপগঞ্জে কারখানায় ডাকাতির ঘটনায় মালামাল উদ্ধার \ গ্রেফতার ২ প্রধানমন্ত্রী তারেক রহমান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের মধ্যকার একটি দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে চবিতে দুই দিনব্যাপী ‘ইয়ুথ জার্নালিজম প্রোগ্রাম’ এর সমাপনী অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ, রাসায়নিক অস্ত্র কনভেনশনের ২৬ তম সাধারণ সভা অনুষ্ঠিত রাজবাড়ীতে তিন বেসরকারি ক্লিনিককে ১৫ হাজার টাকা জরিমানা রূপগঞ্জে স্বেচ্ছাসেবক দলের স্বেচ্ছাশ্রমে ও অর্থায়নে ভাঙা সড়ক মেরামত আশাশুনিতে ইউপি চেয়ারম্যানসহ ৬ জন গ্রেফতার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা পূর্বের বিবাহ গোপন করায় যৌতুক মামলায় শিক্ষক কারাগারে

গণহত্যা দিবস’ উপলক্ষ্যে বাণী দিয়েছেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • ৯৫ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

২৫ মার্চ ১৯৭১, গণ হত্যা দিবস। “গণহত্যা দিবস’ উপলক্ষ্যে আমি সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। ১৯৭১ সালের ২৫ মার্চ স্বাধীনতাকামী বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্কিত ও নৃশংসতম গণহত্যার দিন। এ কালো রাতে পাকিস্তানি দখলদার বাহিনী “অপারেশন সার্চলাইট”-এর নামে বাংলাদেশের নিরস্ত্র স্বাধীনতাকামি মানুষের উপর ইতিহাসের অন্যতম নৃশংস গণহত্যা চালায়। তারা ঢাকা বিশ্ববিদ্যালয়, পিলখানা, রাজারবাগ পুলিশ লাইনসহ বিভিন্ন স্থানে শিক্ষক, বুদ্ধিজীবী ও নিরপরাধ মানুষের ওপর নির্বিচারে গুলি চালায় এবং হত্যা করে।

২৫ মার্চের গণহত্যা ছিল একটি সুপরিকল্পিত হত্যাযজ্ঞ। সুপরিকল্পিত এ হত্যাযজ্ঞ কেন প্রতিরোধ করা গেলোনা এ ব্যাপারে তৎকালীন রাজনৈতিক নেতৃত্বের দৃশ্যমান ভূমিকা এখনো ইতিহাসের গবেষণার বিষয়। তবে ২৫ মার্চ দিবাগত রাতে ‘উই রিভোল্ট’ বলে গণহত্যার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে সশস্ত্র প্রতিরোধ করে গড়ে তুলে চট্টগ্রামের ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। গণহত্যা প্রতিরোধের মধ্য দিয়েই শুরু হয়ে যায় দীর্ঘ নয় মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধ।

স্বাধীনতার মূল্য ও তাৎপর্য বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতে হলে ২৫ মার্চের গণহত্যা দিবস সম্পর্কেও জানা জরুরি। আসুন, আমরা সবাই রাষ্ট্র ও সমাজে মহান মুক্তিযুদ্ধের চেতনা.. সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার.. প্রতিষ্ঠা করে শহীদদের আত্মত্যাগের প্রতিদান দেয়ার চেষ্টা করি। একটি ন্যায়ভিত্তিক উন্নত সমৃদ্ধ স্বনির্ভর গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করি।

মহান আল্লাহ তায়ালার কাছে আমি প্রার্থনা করি, তিনি যেন সকল শহীদের বিদেহী আত্মাকে মাগফিরাত দান করেন। আমি ২৫ মার্চ ‘গণহত্যা দিবস” উপলক্ষ্যে আয়োজিত সকল কর্মসূচির সফলতা কামনা করছি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com