1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
হামের টিকা কিনতে বর্তমান সরকার ৬০৪ কোটি টাকা বরাদ্দ করেছে সরকার চবি উপাচার্যের সঙ্গে শহীদ জিয়া স্মৃতি সংসদ চবির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত বাংলাদেশিদের মৃত্যুর জন্য দায়ী মানবপাচারকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে- পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাসে গ্লোবাল পজিশনিং সিস্টেম বা জিপিএস স্থাপন করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন মন্ত্রী জাতীয় পর্যায়ের ক্রীড়াবিদদের সরকারি বেতন কাঠামোর আওতায় আনার উদ্যোগ নিয়েছে সরকার শিক্ষাক্ষেত্রে দিনবদলের হাওয়া ‘চমকে ভরা’ সরকারের ১৮০ দিনের পরিকল্পনা পুলিশের সংস্কার ও সক্ষমতা বৃদ্ধিতে ফ্রান্সের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী পাঁচ মিনিট আগেই সংসদের অধিবেশনে প্রবেশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান অভিযান পরিচালনা করিয়া পাহাড় কাটাকালে পাহাড় কাটার সরঞ্জাম সহ ০১ (এক) জন গ্রেফতার দুই হাজার পিস ইয়াবাসহ ০১টি এক্স-নোহা মাইক্রোবাস উদ্ধার এবং ০২ (দুই) মাদক কারবারি গ্রেফতার

বাংলাদেশিদের মৃত্যুর জন্য দায়ী মানবপাচারকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে- পররাষ্ট্র প্রতিমন্ত্রী

  • আপডেটের সময় : রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ৪ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, লিবিয়া হয়ে ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার ঝুঁকিপূর্ণ প্রচেষ্টায় বাংলাদেশিদের মৃত্যুর জন্য দায়ী মানবপাচারকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।

আজ রোববার (২৯ মার্চ) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘এই অমানবিক কর্মকাণ্ড বন্ধ করাই দীর্ঘমেয়াদি সমাধান। মানবপাচারকারীদের দেশীয় ও আন্তর্জাতিক উভয় আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে।’

সম্প্রতি লিবিয়া থেকে অবৈধ ও ঝুঁকিপূর্ণ সমুদ্রপথে গ্রিসে পৌঁছার চেষ্টাকালে বিভিন্ন দেশের নাগরিকদের সঙ্গে অন্তত ১৮ জন বাংলাদেশি নিহত হয়েছেন। ঘটনাটিকে মর্মান্তিক ও অগ্রহণযোগ্য আখ্যা দিয়ে প্রতিমন্ত্রী বলেন, একাধিক দেশের সংশ্লিষ্টদের জড়িত পাচারচক্র মিথ্যা প্রলোভন দেখিয়ে অভিবাসীদের ইউরোপে নেওয়ার কথা বলে, কিন্তু তাদের জীবনসংকটাপন্ন যাত্রার মুখে ঠেলে দেয়।

শামা ওবায়েদ ইসলাম বলেন, বিদেশে অবস্থিত বাংলাদেশের মিশনগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে, বিশেষ করে গ্রিসে, নিয়মিত যোগাযোগ রেখে ভুক্তভোগী ও জীবিতদের বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করছে।

প্রতিমন্ত্রী বলেন, আমাদের মিশনগুলো সার্বক্ষণিক কাজ করছে। উদ্ধার হওয়া ব্যক্তিদের প্রয়োজনীয় সহায়তা দিতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ও কাজ করছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com