1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
২৩৪ বিলিয়ন মার্কিন ডলার বিদেশে পাচার হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মধ্যপ্রাচ্য সঙ্কট ও শহীদ জিয়ার নেতৃত্বের আন্তর্জাতিকতা সংবিধান সংশোধনের বিষয়ে বর্তমান সরকার আন্তরিক বঙ্গোপসাগরে বিকল ট্রলারসহ ১৫ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী চবির নবনিযুক্ত উপাচার্যের সঙ্গে হল প্রভোস্টবৃন্দ এবং পরিবহন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে যোগদান করলেন উপ-পুলিশ মহাপরিদর্শক জনাব হাসান মোঃ শওকত আলী মহোদয় সিআইডি প্রধানের সাথে UNODC প্রতিনিধি দলের বৈঠক হঠাৎ সাক্ষাতে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিরক্ষানীতি ও জাতীয় নিরাপত্তা কৌশল: গবেষণা ও উন্নয়ন কেন জরুরি আইজিপির সঙ্গে আয়ারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

চবির নবনিযুক্ত উপাচার্যের সঙ্গে হল প্রভোস্টবৃন্দ এবং পরিবহন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

  • আপডেটের সময় : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ৭ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান এর সঙ্গে আজ বুধবার (১ এপ্রিল ২০২৬) বেলা ১০টায় উপাচার্য দপ্তরে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক হলের প্রভোস্টবৃন্দ এবং শিল্পী রশিদ চৌধুরী হোস্টেলের ওয়ার্ডেন। এতে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহের বিভিন্ন সমস্যা-সম্ভাবনা নিয়ে আলোচনা হয় এবং নবনিযুক্ত মাননীয় উপাচার্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান সবাইকে স্বাগত জানিয়ে বলেন, আবাসিক হলসমূহ খুবই স্পর্শকাতর জায়গা। বিগত সময়ে বড় বড় সমস্যা সংঘটিত হয়েছিল হল থেকেই। এজন্য হলে ভালোভাবে নজর রাখতে হবে। হলে অনেক সম্ভাবনা ও সুযোগ রয়েছে। সেসব সম্ভাবনা আমাদের কাজে লাগাতে হবে। অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। নিয়মিত হল পরিদর্শন করবেন। আবাসিক শিক্ষকরা শিফট আকারে হলে অবস্থান করবেন। শিক্ষার্থীদের সাথে সম্পৃক্ততা বাড়াতে হবে। হলের সংস্কার বা উন্নয়নমূলক কাজের তদারকি করবেন। মাননীয় উপাচার্য উপস্থিত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

এসময় প্রভোস্টবৃন্দ বিভিন্ন বিষয়ে মতামত ও পরামর্শ তুলে ধরেন। উপস্থিত সকলে মাননীয় উপাচার্যকে শুভেচ্ছা ও শুভ কামনা জানান। এছাড়া দিকনির্দেশনা মোতাবেক সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন আলাওল হলের প্রভোস্ট প্রফেসর ড. মুহাম্মদ এনামুল হক, এ.এফ রহমান হলের প্রভোস্ট প্রফেসর ড. মোহাম্মদ তাছলিম উদ্দীন, শাহজালাল হলের প্রভোস্ট প্রফেসর ড. ফুয়াদ হাসান, সোহরাওয়ার্দী হলের প্রভোস্ট প্রফেসর ড. মো. আব্দুল মান্নান, শাহ আমানত হলের সিনিয়র আবাসিক শিক্ষক প্রফেসর মো. আবদুল আলীম, শামসুন নাহার হলের প্রভোস্ট প্রফেসর ড. বেগম ইসমত আরা হক, শহীদ আবদুর রব হলের প্রভোস্ট প্রফেসর ড. এ.কে.এম. আরিফুল হক সিদ্দিকী, প্রীতিলতা হলের প্রভোস্ট প্রফেসর ড. কাজী মোহাম্মদ মেজবাউল আলম, দেশনেত্রী বেগম খালেদা হলের প্রভোস্ট প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন মিঝি, মাস্টারদা সূর্যসেন হলের প্রভোস্ট প্রফেসর ড. সৈয়দ মুহাম্মদ শামসুল হুদা, শহীদ ফরহাদ হোসেন হলের প্রভোস্ট প্রফেসর ড. এইচ.এস. ফারুক আলম, বিজয় ২৪ হলের প্রভোস্ট প্রফেসর ড. জান্নাত আরা পারভীন, নবাব ফয়জুন্নেছা হলের প্রভোস্ট প্রফেসর ড. এস.এম. রফিকুল ইসলাম. অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান হলের প্রভোস্ট এ.জি.এম নিয়াজ উদ্দিন এবং শিল্পী রশিদ চৌধুরী হোস্টেলের ওয়ার্ডেন জনাব মুহাম্মদ রুহুল করিম রুমী।

এছাড়া দুপুর একটায় পরিবহন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ মাননীয় উপাচার্যের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। মাননীয় উপস্থিত কর্মকর্তা-কর্মচারীবৃন্দকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। সকল ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করার নির্দেশ দেন মাননীয় উপাচার্য। এসময় উপস্থিত ছিলেন পরিবহন দপ্তরের প্রশাসক প্রফেসর ড. মোহাম্মদ মোরশেদুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

এছাড়া এদিন সকাল থেকে উপাচার্য দপ্তরে বিভিন্ন বিভাগ, হল, দপ্তর এবং ছাত্র সংগঠনসহ সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ মাননীয় উপাচার্যের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং সৌজন্য সাক্ষাৎ করেন। এরমধ্যে রয়েছে চবি মহিলা সংসদ, সমাজতত্ত্ব বিভাগ, আইন বিভাগ, পালি বিভাগ, ইউসিবি ব্যাংকের চট্টগ্রাম মেট্রো রিজিওনের কর্মকর্তাবৃন্দ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার নেতৃবৃন্দ উল্লেখযোগ্য।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com