1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা স্বচ্ছতার সঙ্গে তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর নিকার বৈঠকে অনুমোদন: মোকামতলা উপজেলা গঠনে উচ্ছ্বসিত জনপদ নিকার বৈঠকে অনুমোদন: বগুড়া সিটি কর্পোরেশন গঠনে আনন্দের জোয়ার শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, সরকারের নির্বাচনি প্রতিশ্রুতির অতিগুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে খাল খনন হারানো এডমিট কার্ড উদ্ধার করে এসএসসি পরীক্ষার্থীর স্বপ্ন বাঁচালো সিএমপির ট্রাফিক উত্তর বিভাগ সংবেদনশীল কল ডিটেইলস ও এনআইডি তথ্য বিক্রির অভিযোগে অ্যাপ ডেভেলপারকে গ্রেফতার করেছে সিআইডি উত্তরাঞ্চলের আকাশে নতুন স্বপ্ন: বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর ও অত্যাধুনিক বিমানঘাঁটির কার্যক্রম শুরু উজবেকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করতে চায় বাংলাদেশ শিক্ষার্থীদের ওপর নির্যাতনকারী ও ‘গেস্টরুম-গণরুম’ কালচারের সাথে জড়িতদের বিচার এর দাবি করেছে ছাত্রদল চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নিয়মিত মহড়ার অংশ হিসেবে সিআইডি সদর দপ্তরে ফায়ার ড্রিল অনুষ্ঠিত

  • আপডেটের সময় : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ২৮ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

অদ্য ৭ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দে সিআইডি সদর দপ্তর, ঢাকায় নিয়মিত মহড়ার অংশ হিসেবে অগ্নি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স, ঢাকা কর্তৃক বাৎসরিক ১ম অগ্নি নির্বাপণ মহড়া (ফায়ার ড্রিল) অনুষ্ঠিত হয়।

মহড়ায় নেতৃত্ব প্রদান করেন মো. আশেক আল মারুফ, স্টেশন অফিসার, সিদ্ধিক বাজার ফায়ার স্টেশন, ঢাকা। এসময় তাঁর সাথে ফায়ার সার্ভিসের আরও তিনজন প্রশিক্ষিত প্রতিনিধি অংশগ্রহণ করেন এবং অগ্নিকাণ্ডের প্রাথমিক পর্যায়ে করণীয়, অগ্নি নির্বাপণের বিভিন্ন কৌশল ও সরঞ্জামের ব্যবহার বিষয়ে হাতে-কলমে প্রদর্শন করেন।

মহড়ার অংশ হিসেবে অগ্নিকাণ্ডের সম্ভাব্য পরিস্থিতি সৃষ্টি করে তাৎক্ষণিকভাবে সাড়া প্রদান, নিরাপদে সরিয়ে নেওয়া (ইভাকুয়েশন), অগ্নি নির্বাপণ যন্ত্রের যথাযথ ব্যবহার এবং সমন্বিত প্রতিক্রিয়ার বিভিন্ন ধাপ বাস্তবায়ন করা হয়। এতে সিআইডির বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং বাস্তবভিত্তিক অনুশীলনের মাধ্যমে জরুরি পরিস্থিতিতে করণীয় সম্পর্কে প্রত্যক্ষ ধারণা লাভ করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com