1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
ঢাকা-সিলেট মহাসড়কের ফুটপাত দখলে হকার, পেছনে মার্কেট মালিক ও পুলিশের ছত্রছায়ার অভিযোগ পাইকগাছায় জেলা প্রশাসকের পক্ষে ভূমি অধিগ্রহণের চেক বিতরণ রূপগঞ্জে কারখানায় ডাকাতির ঘটনায় মালামাল উদ্ধার \ গ্রেফতার ২ প্রধানমন্ত্রী তারেক রহমান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের মধ্যকার একটি দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে চবিতে দুই দিনব্যাপী ‘ইয়ুথ জার্নালিজম প্রোগ্রাম’ এর সমাপনী অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ, রাসায়নিক অস্ত্র কনভেনশনের ২৬ তম সাধারণ সভা অনুষ্ঠিত রাজবাড়ীতে তিন বেসরকারি ক্লিনিককে ১৫ হাজার টাকা জরিমানা রূপগঞ্জে স্বেচ্ছাসেবক দলের স্বেচ্ছাশ্রমে ও অর্থায়নে ভাঙা সড়ক মেরামত আশাশুনিতে ইউপি চেয়ারম্যানসহ ৬ জন গ্রেফতার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা পূর্বের বিবাহ গোপন করায় যৌতুক মামলায় শিক্ষক কারাগারে

চবির শহীদ ফরহাদ হোসেন হলের বর্ধিত ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠিত

  • আপডেটের সময় : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ৬০ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শহীদ ফরহাদ হোসেন হলের বর্ধিত ভবনের শুভ উদ্বোধন আজ বুধবার (৮ এপ্রিল) সকাল ১০.৩০টায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে মাননীয় উপাচার্য উপস্থিত সবাইকে স্বাগত জানান। তিনি বলেন, আবাসন সমস্যা আমাদের সবচেয়ে বড় সমস্যা। এর মূল কারণ হলো গত ৯ বছরে কোনো ধরনের ডিপিপি আমাদের বিশ্ববিদ্যালয়ে আসেনি। এজন্য কোনো বড় আবাসিক হল বা ভবন আমাদের বিশ্ববিদ্যালয় পায়নি। আমি দায়িত্ব নেওয়ার পরেই ডিপিপি পাঠিয়েছি। সেটার অনুমোদন পাশ হলে আবাসন সমস্যার সমাধান হবে। এছাড়া বিদ্যমান আবাসন ব্যবস্থার মধ্যে আমরা কিভাবে সর্বোচ্চ সুবিধা দেওয়া যায়, সেই ব্যাপারে কাজ করছি। হলে হলে ইন্টারনেট সেবা বৃদ্ধির বিষয়ে ইতোমধ্যে আলোচনা হয়েছে। সেটাও অতি শীঘ্রই সমাধান হবে। মাননীয় উপাচার্য বলেন, সকলের সহযোগিতা পেলে আমরা বিশ্ববিদ্যালয়কে অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারবো। মাননীয় উপাচার্য উপস্থিত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

বিশেষ অতিথির বক্তব্যে মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন সবাইকে শুভেচ্ছা জানান। তিনি বলেন, আমাদের দীর্ঘদিনের পরিকল্পনা ছিল এ বর্ধিত ভবনটা শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করার জন্য। অবশেষে সেটি পূরণ হলো। এখানে শিক্ষার্থীদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধার ব্যবস্থা করা হয়েছে। উপ-উপাচার্য (প্রশাসন) সবাইকে ধন্যবাদ জানান।

এসময় বরাদ্দপ্রাপ্তদের হলের কক্ষের চাবি তুলে দেন মাননীয় উপাচার্য, উপ-উপাচার্য (প্রশাসন) ও অতিথিবৃন্দ। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাকসুর ভিপি ইব্রাহীম হোসেন রনি। শুভেচ্ছা বক্তব্য দেন শহীদ ফরহাদ হোসেন হল সংসদের ভিপি শরীফুল ইসলাম। সভাপতির বক্তব্যে হলের প্রভোস্ট প্রফেসর ড. এইচ.এস. ফারুক আলম সবাই ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। অনুষ্ঠান সঞ্চালনা করেন হল সংসদের জিএস মাসউদুর রহমান ফাহাদ। এরপর মাননীয় উপাচার্য প্রফেসর ড. আল্-ফোরকান অতিথিবৃন্দকে সাথে নিয়ে হলের কক্ষসমূহ পরিদর্শন করেন এবং হল প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন।

উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইন অনুষদের ডিন প্রফেসর ড. মু. জাফর উল্লাহ তালুকদার, চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম, বিভিন্ন হলের প্রভোস্টবৃন্দ, প্রক্টর প্রফেসর ড. হোসেন শহীদ সরওয়ার্দী, ছাত্র-ছাত্রী পরামর্শ ও নির্দেশনা পরিচালক ড. মো. আনোয়ার হোসেন, চাকসুর জিএস সাঈদ বিন হাবিব, চাকসুর এজিএস আইয়ুবুর রহমান তৌফিক, চাকসুর যোগাযোগ ও আবাসন সম্পাদক মো. ইসহাক ভুঁঞা, সহ-যোগাযোগ ও আবাসন সম্পাদক ওবায়দুল সালমানসহ চাকসু ও হল সংসদের অন্যান্য প্রতিনিধিবৃন্দ এবং হলের আবাসিক শিক্ষার্থীবৃন্দ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com