1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
ঢাকা-সিলেট মহাসড়কের ফুটপাত দখলে হকার, পেছনে মার্কেট মালিক ও পুলিশের ছত্রছায়ার অভিযোগ পাইকগাছায় জেলা প্রশাসকের পক্ষে ভূমি অধিগ্রহণের চেক বিতরণ রূপগঞ্জে কারখানায় ডাকাতির ঘটনায় মালামাল উদ্ধার \ গ্রেফতার ২ প্রধানমন্ত্রী তারেক রহমান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের মধ্যকার একটি দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে চবিতে দুই দিনব্যাপী ‘ইয়ুথ জার্নালিজম প্রোগ্রাম’ এর সমাপনী অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ, রাসায়নিক অস্ত্র কনভেনশনের ২৬ তম সাধারণ সভা অনুষ্ঠিত রাজবাড়ীতে তিন বেসরকারি ক্লিনিককে ১৫ হাজার টাকা জরিমানা রূপগঞ্জে স্বেচ্ছাসেবক দলের স্বেচ্ছাশ্রমে ও অর্থায়নে ভাঙা সড়ক মেরামত আশাশুনিতে ইউপি চেয়ারম্যানসহ ৬ জন গ্রেফতার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা পূর্বের বিবাহ গোপন করায় যৌতুক মামলায় শিক্ষক কারাগারে

পুলিশের অভিযানে গুলিবর্ষণকারী অস্ত্রধারী সন্ত্রাসী শ্যুটার ফারুক গ্রেফতার প্রসঙ্গে

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ৭০ বার ভিউ

*প্রেস রিলিজ*

সিএমপি’র বাকলিয়া থানা পুলিশের অভিযানে গুলিবর্ষণকারী অস্ত্রধারী সন্ত্রাসী শ্যুটার ফারুক গ্রেফতার প্রসঙ্গে।

গত ০৪/০৪/২০২৬ ইং তারিখ রাত অনুমান ০৯.০০ ঘটিকায় বাকলিয়া থানাধীন মিয়াখান নগর এলাকাস্থ ময়দারমিল স্কুল মাঠের সামনে রাস্তা উপর সন্ত্রাসী মোরশেদ খান গ্রুপ ও শওকত গ্রুপের মধ্যে পূর্ব শত্রুতার জের এবং এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে পিস্তল, শর্টগান, কিরিচ, দেশীয় তৈরী অস্ত্রশস্ত্র সহ এলোপাতাড়ি গুলাগুলি ও মারামারির ঘটনা সংগঠিত হয়। উক্ত ঘটনায় সন্ত্রাসী মোরশেদ খান এর নের্তৃত্বে ফারুক হোসেন এবং মোঃ হোসেন সহ অন্যান্য আসামীদের হাতে থাকা পিস্তল, শর্টগানের ছোঁড়া গুলিতে পথচারী শিশু মোঃ ফাহিম(১৩) এর দুই পায়ের উরুতে গুলিবিদ্ধ হওয়া সহ ০৪ জন ভিকটিম গুরুতর রক্তাক্ত জখম প্রাপ্ত হয়।
ঘটনার সংবাদ পেয়ে বাকলিয়া থানা পুলিশ তাৎক্ষনিক ভাবে ঘটনাস্থল উপস্থিত হয়ে ০২টি দেশীয় তৈরী কিরিচ সহ ০৪(চার) জন আসামীকে গ্রেফতার করে। ভিকটিমগণ বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। উক্ত ঘটনায় পথচারী শিশু ভিকটিম মোঃ ফাহিম এর বাবা মোঃ সোলাইমান বাদশা বাদী হয়ে সন্ত্রাসী মোরশেদ খান, শওকত, ফারুক এবং হোসেন সহ অন্যান্য আসামীদের বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করলে বাকলিয়া থানার মামলা নং-০৭, তাং-০৫/০৪/২০২৬ইং, ধারা- ১৪৩/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/৫০৬ পেনাল কোড রুজু হয়।

সম্মানিত পুলিশ কমিশনার মহোদয়ের দিক নির্দেশনায় বাকলিয়া থানার একটি বিশেষ আভিযানিক টিম গোয়েন্দা তথ্য ও তথ্য প্রযুক্তির সহায়তায় অস্ত্রধারী সন্ত্রাসী শ্যুটার ফারুকের ভাড়া বাসা থেকে গত ০৫/০৪/২০২৬ ইং রাত ০২.৩০ ঘটিকার সময় একটি দেশীয় লোহার তৈরী শর্টগান ও ০২ টি কার্তুজ উদ্ধার করে। উক্ত ঘটনায় পলাতক আসামী অস্ত্রধারী সন্ত্রাসী শ্যুটার ফারুকের বিরুদ্ধে বাকলিয়া থানার মামলা নং-০৮, তাং-০৫/০৪/২০২৬ইং, ধারা-19A The Arms Act, 1878: রুজু হয়। পরবর্তীতে গত ০৬/০৪/২০২৬ইং তারিখ গুলিবর্ষণকারী আসামী শওকতকে এবং গত ০৭/০৪/২০২৬ইং তারিখ আসামী হোসেনকে বাকলিয়া থানা এবং কর্ণফুলী থানা এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেফতার করা হয়।

পরবর্তীতে সম্মানিত পুলিশ কমিশনার মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে বাকলিয়া থানার একটি আভিযানিক টিম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ০৮/০৪/২০২৬ইং তারিখ রাত অনুমান ১০.৩০ ঘটিকার সময় কক্সবাজার জেলার চকরিয়া থানাধীন হারবাং ইউনিয়নের পূর্ব বিন্দারখীল পাহাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে পলাতক আসামী অস্ত্রধারী সন্ত্রাসী শ্যুটার মোঃ ফারুক হোসেন(৫০), পিতা-মৃত শাহজাহান, মাতা-জীবন নেছা, সাং-চরভূতি, চৌরাস্তা, ভবানী সোলেমান পটোয়ারীর বাড়ী, থানা-কমলনগর, জেলা-লক্ষীপুর বর্তমানে-মিয়াখান নগর, ম্যাচ ফ্যাক্টরী, ইলিয়াছের কলোনী, থানা-বাকলিয়া, জেলা-চট্টগ্রামকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামী ফারুকের বিরুদ্ধে বাকলিয়া থানা ০১ মাদক মামলা রয়েছে। আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com