1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
ঢাকা-সিলেট মহাসড়কের ফুটপাত দখলে হকার, পেছনে মার্কেট মালিক ও পুলিশের ছত্রছায়ার অভিযোগ পাইকগাছায় জেলা প্রশাসকের পক্ষে ভূমি অধিগ্রহণের চেক বিতরণ রূপগঞ্জে কারখানায় ডাকাতির ঘটনায় মালামাল উদ্ধার \ গ্রেফতার ২ প্রধানমন্ত্রী তারেক রহমান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের মধ্যকার একটি দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে চবিতে দুই দিনব্যাপী ‘ইয়ুথ জার্নালিজম প্রোগ্রাম’ এর সমাপনী অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ, রাসায়নিক অস্ত্র কনভেনশনের ২৬ তম সাধারণ সভা অনুষ্ঠিত রাজবাড়ীতে তিন বেসরকারি ক্লিনিককে ১৫ হাজার টাকা জরিমানা রূপগঞ্জে স্বেচ্ছাসেবক দলের স্বেচ্ছাশ্রমে ও অর্থায়নে ভাঙা সড়ক মেরামত আশাশুনিতে ইউপি চেয়ারম্যানসহ ৬ জন গ্রেফতার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা পূর্বের বিবাহ গোপন করায় যৌতুক মামলায় শিক্ষক কারাগারে

রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, আন্দোলন ও সংগ্রামে যাদের ভূমিকা এবং সংসদে কথা বলার দক্ষতা রয়েছে তাদেরকে মনোনয়ন দেয়া হবে

  • আপডেটের সময় : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ৭১ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, আন্দোলন ও সংগ্রামে যাদের ভূমিকা এবং সংসদে কথা বলার দক্ষতা রয়েছে, সমাজে যাদের সুনাম আছে দল তাদেরকেই সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দেবে বলে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন।

আজ সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

রিজভী আহমেদ বলেন, সংরক্ষিত নারী আসনে মনোনয়নের জন্য গতকাল শুক্রবার প্রায় পাঁচ শতাধিক ফরম বিক্রি হয়েছে। আজ শনিবার সকাল ১০টা থেকে অফিসের কর্মকর্তারা ফরম বিতরণ করছেন। আগামীকাল রোববার পর্যন্ত ফরম বিতরণ ও জমা নেওয়া চলবে। গতকালও অনেকে ফরম জমা দিয়েছেন।

রিজভী বলেন, গণতান্ত্রিক রীতিনীতি অনুযায়ী বিএনপি যেভাবে সংসদ সদস্যদের বাছাই করে, এবারও একই প্রক্রিয়া অনুসরণ করা হবে। যারা প্রার্থী হতে ইচ্ছুক, তাদের মনোনয়ন ফরম দেওয়া হচ্ছে। তারা ফরম পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ জমা দেবেন।

তিনি বলেন, দীর্ঘ ১৬-১৭ বছরের কঠিন ও দুর্বিষহ পরিস্থিতি অতিক্রম করে আমাদেরকে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরির জন্য দীর্ঘ লড়াই করতে হয়েছে। এই গণতান্ত্রিক পরিবেশের সর্বোচ্চ ব্যবহার করা উচিত।

তিনি আরও বলেন, জনগণ দেখতে চায়—ক্ষমতাসীন দল, সরকারি দল ও বিরোধী দলসহ সবাই একটি সুষ্ঠু গণতান্ত্রিক রীতিনীতি অনুসরণ করছে এবং জবাবদিহিতার পরিবেশ তৈরি করছে।

রিজভী বলেন, বিগত আন্দোলন-সংগ্রামে নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ফেসবুকে স্বাধীন মতামত প্রকাশ করায় অনেককে গ্রেফতার করা হয়েছে। তারা নিপীড়ন-নির্যাতনের শিকার হয়েছেন। তাই আন্দোলন-সংগ্রামে ভূমিকা রাখা, সংসদে কথা বলার দক্ষতা থাকা এবং সমাজে সুনাম থাকা ব্যক্তিদেরই দল বাছাই করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com