1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
সোমবার, ২২ জুন ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
ঢাকা-সিলেট মহাসড়কের ফুটপাত দখলে হকার, পেছনে মার্কেট মালিক ও পুলিশের ছত্রছায়ার অভিযোগ পাইকগাছায় জেলা প্রশাসকের পক্ষে ভূমি অধিগ্রহণের চেক বিতরণ রূপগঞ্জে কারখানায় ডাকাতির ঘটনায় মালামাল উদ্ধার \ গ্রেফতার ২ প্রধানমন্ত্রী তারেক রহমান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের মধ্যকার একটি দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে চবিতে দুই দিনব্যাপী ‘ইয়ুথ জার্নালিজম প্রোগ্রাম’ এর সমাপনী অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ, রাসায়নিক অস্ত্র কনভেনশনের ২৬ তম সাধারণ সভা অনুষ্ঠিত রাজবাড়ীতে তিন বেসরকারি ক্লিনিককে ১৫ হাজার টাকা জরিমানা রূপগঞ্জে স্বেচ্ছাসেবক দলের স্বেচ্ছাশ্রমে ও অর্থায়নে ভাঙা সড়ক মেরামত আশাশুনিতে ইউপি চেয়ারম্যানসহ ৬ জন গ্রেফতার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা পূর্বের বিবাহ গোপন করায় যৌতুক মামলায় শিক্ষক কারাগারে

বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল আইওআই ওশান একাডেমি

  • আপডেটের সময় : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ৭৩ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :
সমুদ্র সাক্ষরতা বৃদ্ধি, সমুদ্রসম্পদের টেকসই ব্যবস্থাপনা এবং সুনীল অর্থনীতি প্রসারের লক্ষ্যে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে গ্লোবাল ইনিশিয়েটিভ ‘ইন্টারন্যাশনা ওশান ইনস্টিটিউট (আইওআই) ওশান একাডেমি বাংলাদেশ’। শুক্রবার (১০ এপ্রিল ২০২৬) এক বর্ণাঢ্য ভার্চুয়াল অনুষ্ঠানের মধ্য দিয়ে একাডেমির শুভ উদ্বোধন এবং প্রথম ট্রেনিং কোর্সের সূচনা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান। তিনি একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন এবং তাঁর বক্তব্যে সমুদ্রবিজ্ঞানের গুরুত্ব সম্পর্কে মূল্যবান দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, আগামী প্রজন্মের জন্য একটি সুস্থ সামুদ্রিক পরিবেশ নিশ্চিত করতে এবং সমুদ্রসম্পদের সঠিক ব্যবস্থাপনায় দক্ষ জনবল তৈরিতে আইওআই ওশান একাডেমি অগ্রণী ভূমিকা পালন করবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেস এর স্বনামধন্য প্রফেসর মোহাম্মদ জাহেদুর রহমান চৌধুরী, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ মহিউদ্দিন, ইপসার প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ড. মোহাম্মদ আরিফুর রহমান, ইস্ট চায়না ইউনিভার্সিটি অব পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড ল-এর সহকারী অধ্যাপক ড. সাবরিনা হাসান। এছাড়া উপস্থিতি ছিলেন বিজ্ঞ প্রশিক্ষকগণ ও নির্বাচিত অংশগ্রহণকারীগণ। একাডেমির এই প্রথম কোর্সে দেশীয় নানা পেশাজীবীদের পাশাপাশি ভারত এবং শ্রীলঙ্কা থেকেও আন্তর্জাতিক ফেলোরা অংশগ্রহণ করেন, যা এই প্রশিক্ষণ কর্মসূচিকে একটি সত্যিকারের বৈশ্বিক রূপ দিয়েছে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আইওআই ওশান একাডেমি বাংলাদেশের পরিচালক এবং বাংলাদেশ সরকারের পররাষ্ট্র, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টার একান্ত সচিব জনাব মোঃ হারুন অর রশিদ। তিনি ইন্টারন্যাশনাল ওশান ইনস্টিটিউট (IOI) এর গ্লোবাল ম্যানেজিং ডিরেক্টরের লিখিত শুভেচ্ছা বার্তা পাঠ করেন এবং একাডেমির লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন। প্রথম দিনের মূল কারিগরি সেশনে ‘বাংলাদেশের সুনীল অর্থনীতি: সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমুদ্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান ড. আবু হেনা মোহাম্মদ ইউসুফ।

আইওআই ওশান একাডেমি বাংলাদেশের প্রোগ্রাম অফিসার মোঃ লিয়ন হাসানের সাবলীল সঞ্চালনায় উদ্বোধনী পর্বের শেষে সমাপনী বক্তব্য ও উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন আইওআই ওশান একাডেমি বাংলাদেশের পরিচালক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালইয়ের ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সের সহযোগী অধ্যাপক জনাব মুহাম্মাদ মুস্তাফা মনোয়ার।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com