1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
সোমবার, ২২ জুন ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
ঢাকা-সিলেট মহাসড়কের ফুটপাত দখলে হকার, পেছনে মার্কেট মালিক ও পুলিশের ছত্রছায়ার অভিযোগ পাইকগাছায় জেলা প্রশাসকের পক্ষে ভূমি অধিগ্রহণের চেক বিতরণ রূপগঞ্জে কারখানায় ডাকাতির ঘটনায় মালামাল উদ্ধার \ গ্রেফতার ২ প্রধানমন্ত্রী তারেক রহমান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের মধ্যকার একটি দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে চবিতে দুই দিনব্যাপী ‘ইয়ুথ জার্নালিজম প্রোগ্রাম’ এর সমাপনী অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ, রাসায়নিক অস্ত্র কনভেনশনের ২৬ তম সাধারণ সভা অনুষ্ঠিত রাজবাড়ীতে তিন বেসরকারি ক্লিনিককে ১৫ হাজার টাকা জরিমানা রূপগঞ্জে স্বেচ্ছাসেবক দলের স্বেচ্ছাশ্রমে ও অর্থায়নে ভাঙা সড়ক মেরামত আশাশুনিতে ইউপি চেয়ারম্যানসহ ৬ জন গ্রেফতার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা পূর্বের বিবাহ গোপন করায় যৌতুক মামলায় শিক্ষক কারাগারে

বাংলাদেশ–নিউজিল্যান্ড ম্যাচকে ঘিরে সিএমপি’তে “নিরাপত্তা সমন্বয় সভা” অনুষ্ঠিত

  • আপডেটের সময় : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ৮১ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :
চট্টগ্রামে অনুষ্ঠিতব্য বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল বনাম নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দলের আসন্ন আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ উপলক্ষে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ১২ এপ্রিল ২০২৬ খ্রিষ্টাব্দ, বিকাল ৩.০০ ঘটিকায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) সদর দপ্তরস্থ দামপাড়া পুলিশ লাইন্সের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিএমপি কমিশনার জনাব হাসান মোঃ শওকত আলী মহোদয়। সভায় বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধি, সংশ্লিষ্ট স্টেকহোল্ডার এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

উন্মুক্ত আলোচনার মাধ্যমে আসন্ন ম্যাচকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা, ট্রাফিক ব্যবস্থাপনা, দর্শকসেবা, ভিআইপি মুভমেন্ট, জরুরি সেবা এবং সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় সংশ্লিষ্ট সকল সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করা হয়।

এসময় সেখানে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ও অতিরিক্ত দায়িত্বে (প্রশাসন ও অর্থ) জনাব ওয়াহিদুল হক চৌধুরী; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) জনাব মুহাম্মদ ফয়সাল আহম্মেদ; উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) জনাব শেখ শরীফুল ইসলাম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) জনাব নেছার উদ্দিন আহম্মেদ, পিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) সহ সিএমপি’র অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন স্টেকহোল্ডার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com